আর্থিক কেলেঙ্কারির মামলায় ফাঁসলেন তামান্না

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২২ পিএম

দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম এবার দেশটির গোয়েন্দা বাহিনীর ফর্দতে। আর্থিক কেলেঙ্কারির মামলায় গোয়েন্দা সংস্থা ইডির প্রশ্নের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশটির গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী। এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে উঠা আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়ানোয় বিপাকে পড়েছেন এ দক্ষিণী অভিনেত্রী।  

জানা গেছে, এইচপিজেড টোকেন এই মোবাইল অ্যাপের হয়ে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। আর সেই কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তামান্নাকে।

এর আগে চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্র সাইবার সেল তলব করেছিল তাকে। কারণটা ছিল ‘ফায়ার প্লে’ অ্যঅপ। এই  অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয় হয়েছে ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। মাসিক কোনও টাকা ছাড়া মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্যাপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা তখন প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮-এর তরফ থেকেই অভিযোগ আনা হয়।

এই সংস্থার দাবি, ফায়ার প্লে নামে ওই অ্যাপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। যেহেতু আইপিএলের সত্ত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে। সেই কারণেই এই অবৈধ অ্যাপের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম ১৮। যেখানে স্ট্রিমিংয়ের প্রচারে দেখা গিয়েছিল তামান্নাকেও। 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর