অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, বাদ পড়েছে ‘বলী’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পিএম

আসন্ন ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত এ তালিকায় আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জায়গা করে নিয়েছে ৮৫টি দেশের ছবি। 

তবে এই সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশি ছবি ‘বলী (দ্য রেসলার)’। এ বছর অস্কারের জন্য ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমাটি পাঠানো হয়েছিল।

এর আগে এটি দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগের পুরস্কার জিতেছিল। সিনেমাটি নির্মিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে। অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ প্রমুখ। 

এমিলিয়া পেরেজ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

একনজরে দেখে নেওয়া যাক ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা—

ডকুমেন্টরি ফিচার ফিল্ম
এই বিভাগে ১৬৯টির মধ্যে ১৫টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‌‘বিবি ফাইলস’, ‘ব্ল্যাক বক্স ডায়েরি’, ‘ডাহোমে’, ‘ডটারস’, ‘এনো’, ‘ফ্রিদা’, ‘হলিউডগেট’, ‘নো আদার ল্যান্ড’, ‘পোসিলিন ওয়ার’, ‘কুইনডম’, ‘দ্য রিমারকেবল লাইফ অব ইবেলিন’, ‘সাউন্ডট্র্যাক টু আ ক্যু ডি’ইটাট’, ‘সুগারক্যান’, ‘ইউনিয়ন’ ও ‘উইল অ্যান্ড হার্পার’

ডকুমেন্টারি শর্ট ফিল্ম
এই বিভাগে মোট ১০৪টির মধ্যে ১৫টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘চেসিং রু’, ‘ডেথ বাই নাম্বারস’, ‘ইটারনাল ফাদার’, ‘আই অ্যাম রেডি ওয়ার্ডেন’, ‘ইনসিডেন্ট’, ‘ইনস্ট্রুমেন্ট অব বিটিং হার্ট’, ‘কিপার’, ‘মাকাইলার ভয়েস: আ লেটার টু দ্য ওয়ার্ল্ড’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন ইউক্রেন’, ‘দ্য অনলি গার্ল অব অর্কেস্ট্রা’, ‘প্ল্যানেটওয়াকার’, ‘দ্য কুইল্টারস’, ‘সিট ৩১: জোয়ি জেফার’, ‘আ সুইম লেসন’ ও ‘আনটিল হি ইজ ব্যাক’

আন্তর্জাতিক ফিচার ফিল্ম
এই বিভাগে মোট ৮৫টি দেশের সিনেমা থেকে ১৫টি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
ব্রাজিল: আই অ্যাম স্টিল হিয়ার
কানাডা: ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ 
চেক প্রজাতন্ত্র: ওয়েভস 
ডেনমার্ক: দ্য গার্ল উইথ দ্য নিডল 
ফ্রান্স: এমিলিয়া পেরেজ
জার্মানি: দ্য সিড অব স্যাক্রেড ফিগ

হাউ টু মে মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইস সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

আইসল্যান্ড: টাচ
আয়ারল্যান্ড: নিক্যাপ 
ইতালি: ভার্মিগ্লিও 
লাটভিয়া: ফ্লো
নরওয়ে: আরমান্ড
প্যালেস্তাইন: ফ্রম গ্রাউন্ড জিরো 
সেনেগাল: ডাহোমে 
থাইল্যান্ড: হাউ টু মে মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইস
ইউনাইটেড কিংডম: সন্তোষ

এ ছাড়াও অরিজিনাল মিউজিক, অরিজিনাল মিউডিক স্কোর, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, সাউন্ড, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিজ্যুয়াল এফেক্ট বিভাগে ১৫টি করে সিনেমা বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ জানুয়ারি শুরু হয়ে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এর মাধ্যমে মনোনয়ন পাওয়া ছবির তালিকা প্রকাশ হবে।

সবশেষে আগামী ২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কেভিন ও’ব্রায়েন। এদিন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখা যাবে এই আয়োজন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর