পুষ্পা কাঁপাবে ওটিটি! নির্মাতারা দিলেন বড় খবর

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ এএম

ভারতজুড়ে এখন পুষ্পা রাজ! জ্বরে ছেয়ে যাচ্ছে বিশ্বের অন্যান্য প্রান্তও। ৫ ডিসেম্বর গোটা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’। ইতিমধ্যেই ১৫০০ কোটির আয় করে ফেলেছে এই ছবি।

সম্প্রতি রটে, এই সিনেমা খুব তাড়াতাড়ি ওটিটি-তে মুক্তি পেতে পাবে। এই খবর ছড়িয়ে পড়তেই এক আলাদা উন্মাদনা ছড়িয়ে পড়ে দর্শকমহলে।

এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ছবির প্রযোজনা সংস্থা মিথ্রি মুভিজ। শুক্রবার (২০ ডিসেম্বর) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানান। নির্মাতারা বলেছেন যে, ‘পুষ্পা ২-র ওটিটি মুক্তি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। মুক্তির ৫৬ দিনের আগে কোনোভাবেই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে না।’

অন্যদিকে, পুষ্পা-২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দক্ষিণী সুপারস্টারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মহিলার ৮ বছরের শিশুসন্তানও আশঙ্কাজনক। ব্রেন হেমারেজের কারণে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ৮ বছরের শ্রী তেজের শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি। চিকিত্‍সায় সেভাবে সাড়া দিচ্ছে না তেজ। শ্বাসক্রিয়া সচল করতে করা হতে পারে ট্র্যাকিওস্টোমিও। তবে আশার কথা একটাই যে, চিকিত্‍সকরা বলছেন ওই শিশুর জ্বর কমেছে।

পুষ্পা ২: দ্য রুল ২০২১ সালের হিট 'পুষ্পা: দ্য রাইজ'-এর সিক্যুয়েল। সুকুমার পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর