চোখ বেঁধে ফ্রিজার ঘরে ফেলে রাখা হয় অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

ফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতা হামদান বল্লালকে অপহরণের একদিন পর মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের একটি সামরিক ঘাঁটিতে তাঁকে আটকে রাখা হয়েছিল। এ সময় তিনি ইসরায়েলিদের হাতে চরমভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। সারাক্ষণ তাঁর চোখ বাঁধা ছিল, এমনকি বরফের মতো ঠান্ডা একটি ফ্রিজার ঘরে বন্দি করে রাখার কথাও বলছেন।

সোমবার (২৪ মার্চ) ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত সুসিয়া গ্রামে অভিযান চালায় ইসরায়েলি সৈন্যরা। এ সময় তারা ‘নো আদার ল্যান্ড’খ্যাত নির্মাতাকে তুলে নিয়ে যায়। প্রথমে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী (কয়েকজন মুখোশধারীও ছিল) হামদানের ওপর হামলা করে, এরপর সৈন্যরা এসে তাঁকে আটক করেছিল। কিন্তু আটকের পর তাঁর কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। ২৪ ঘণ্টা পর ছাড়া পান তিনি।

সামাজিক মাধ্যম এক্স’র এক পোস্টে নো আদার ল্যান্ড তথ্যচিত্রটির আরেক পরিচালক যুবাল আব্রাহাম লেখেন, ‘সারারাত হাতকড়া পরিয়ে সামরিক ঘাঁটিতে মারধরের পর হামদান বল্লাল এখন মুক্ত এবং পরিবারের কাছে বাড়ি ফিরতে চলেছেন।’

কিরিয়াত আরবাতের একটি পুলিশ স্টেশন থেকে হামদান বল্লালকে বের হতে দেখেছেন এপির সংবাদিকরা। ছবি: এপি

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে যে, তাদের সাংবাদিকরা হামদান এবং আরও দুই ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি কিরিয়াত আরবাতের একটি পুলিশ স্টেশন থেকে বের হতে দেখেছেন। এ সময় তাঁর মুখে ছিল আঘাতের চিহ্ন এবং পোশাকে রক্তের দাগ।

মুক্তির পর পশ্চিম তীরের আল খালিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হামদান। বার্তা সংস্থা এপিকে তিনি জানান, তাঁকে একটি সেনা ঘাঁটিতে আটকে রাখা হয়েছিল এবং হিমায়িত এয়ার কন্ডিশনারের (এসি) নিচে ঘুমাতে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, ‘আমাকে ২৪ ঘণ্টা চোখ বেঁধে রাখা হয়েছিল।’

যোগ করে বলেন, ‘সারারাত ঠাণ্ডায় কাতরাচ্ছিলাম। ওটা একটা ঘর ছিল, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না... সৈন্যরা আমাকে নিয়ে হাসাহাসি করছিল শুনতে পাচ্ছিলাম।’

আল খালিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হামদান। ছবি: এপি

এই নির্মাতা আরও জানান, নিজের গ্রাম সুসিয়ায় আক্রমণের সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাঁর মাথায় ‘ফুটবলের মতো’ লাথি মারছিল।

ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য তাৎক্ষণিকভাবে হামদানকে নির্যাতনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে, গ্রামে হামদানের হামলাকারী হিসেবে চিহ্নিত শেম তোভ লুস্কিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন। এপিকে বলছেন, তিনি জানতেন না যে হামদান অস্কারজয়ী!

চলতি মার্চের শুরুতে ‘নো আদার ল্যান্ড’ যখন অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছিল, তখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার আলোকিত করেছিলেন হামদান বল্লাল ও তাঁর সহকারী তিন নির্মাতা। তথ্যচিত্রে তাঁরা ইসরায়েলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের জীবন সংগ্রামের চিত্র ফ্রেমবন্দি করেন।

সূত্র: এপি, দ্য গার্ডিয়ান

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর