জ্যোতিষীর কথায় নাম পাল্টাচ্ছেন আল্লু অর্জুন?

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম

ব্যক্তিগত কারণে ফের আলোচনায় ‌‘পুষ্পা’ আল্লু অর্জুন। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব অনুসারে তিনি তাঁর নাম পরিবর্তন করতে চলেছেন! বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই.কমের প্রতিবেদন অনুসারে, অভিনেতা তাঁর নামের সঙ্গে দুটি অতিরিক্ত ‌‘ইউ’ এবং দুটি ‘এন’ অক্ষর যুক্ত করার কথা বিবেচনা করছেন। 

বলিউড থেকে হলিউডের অনেক তারকাই সংখ্যাতত্ত্ব অনুসারে তাঁদের নাম পরিবর্তন করেছেন। আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারা নিজেদের নাম পরিবর্তন করে ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন। 

ভক্তদের ধারণা, ভারতের অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন তাঁর ক্যারিয়ারে উন্নতির জন্য নাম পরিবর্তনের কথা ভাবছেন। যদিও সবই জল্পনা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি আল্লু অর্জুন।

এদিকে, এই অভিনেতার হাতে রয়েছে বেশ কিছু বড় বাজেটের ছবি। ‘জওয়ান’খ্যাত দক্ষিণী পরিচালক অ্যাটলি তাঁকে নিয়ে নির্মাণ করছেন একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা। এটির প্রাথমিক শিরোনাম ‘এএ২২’। গুঞ্জন রয়েছে যে, আল্লুর জন্মদিন উপলক্ষে আগামী ৮ এপ্রিল এই ছবির ঘোষণা আসতে পারে। 

এদিকে, আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ৩: দ্য র‍্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৮ সালে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর