‘খলনায়ক’ শাহরুখ বনাম আল্লু অর্জুন?

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম

ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর অভিনীত খলনায়কের চরিত্র বেশ সাড়া ফেলেছিল। দর্শকরা তো বটেই, এমনকি পরিচালক-প্রযোজকরাও এই ধরনের চরিত্রের জন্য তাঁকে বারবার প্রস্তাব দিচ্ছিলেন। এক সময় অবশ্য সেই তকমা ভেঙে তিনি হয়ে উঠেছেন প্রেমের প্রতীক। বলা হচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানের কথা। সম্প্রতি জোর গুঞ্জন উঠেছে যে, পুরনো মেজাজে ধরা দিতে চলেছেন এই অভিনেতা। হাজির হতে যাচ্ছেন খলনায়ক হিসেবে! 

দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে শাহরুখ নাকি পুরোদস্তুর ‘ভিলেন’। যেখানে নায়কের চরিত্রে দেখা যেতে পারে ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুনকে।

শাহরুখ এর আগেও একাধিক দক্ষিণী নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে মণিরত্নমের ‘দিল সে’ ও অ্যাটলির ‘জওয়ান’। দ্বিতীয় সিনেমাটিতে বাবা-ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। 

এবার তাঁকে কী ধরনের চরিত্রে দেখা যাবে? সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুকুমারের আগামী ছবিতে উঠে আসছে গ্রামীণ রাজনৈতিক প্রেক্ষাপট। তাতে ‘অ্যান্টি হিরো’ হিসেবে থাকছেন শাহরুখ। একেবারে গ্রামের মেঠো চরিত্রে দেখা মিলবে তাঁর।

এই খবর প্রকাশ্যে আসার পরেই বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোরগোল। এদিকে, দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন শাহরুখের অনুরাগীরা! অনেকে চিন্তা করছেন, তারকাবহুল এই ছবি সত্যিই কি হবে? কারও কারও আশঙ্কা—এমন অনেক ছবিরই ঘোষণা হয়, কিন্তু শেষমেশ সিনেমাটি আর হয়ে উঠে না। অন্য ভক্তরা অবশ্য অপেক্ষার প্রহর গুনছেন একফ্রেমে শাহরুখ-আল্লুকে দেখার জন্য।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব করেন সরকারি দলের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। এরপরই জনমনে প্রশ্ন জেগেছে—সত্যিই কি বাতিল হচ্ছে এই দুই বড় নোট? এটি কি সাধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর