জন্মদিনে আল্লুর নতুন ছবির ঘোষণা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

হায়দরাবাদের বাড়ির সামনে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়ছে। প্রিয় তারকার জন্মদিন বলে কথা! বিকেলের দিকে তাঁদের আশা পূরণ করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। মঙ্গলবার (৮ এপ্রিল) ছিল ‘পুষ্পা’খ্যাত অভিনেতার ৪৩তম জন্মদিন। বিশেষ এই দিনে তিনি যেমন অনুরাগীদের দর্শন দিয়েছেন, তেমনি দিয়েছেন নতুন ছবির ঘোষণাও।

সামাজিকমাধ্যমে আল্লুর যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে অভিনেতা বাড়ির বাইরে এসে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন। তাঁর পরনে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার। চোখে কালো সানগ্লাস। অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েই তিনি বাড়ির ভিতরে চলে যান। 

অন্যদিকে, ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে যে আগামী ছবিতে জুটি বাঁধছেন আল্লু, সেই গুঞ্জন অনেক দিন ধরেই। এবার জন্মদিনে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

ভিএফএক্স স্টুডিওতে আল্লু ও অ্যাটলি। ছবি: সান পিকচার্স

সামাজিকমাধ্যমে আল্লু-অ্যাটলির পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যায়—আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি প্রখ্যাত ভিএফএক্স স্টুডিওতে তাঁরা একসঙ্গে প্রবেশ করছেন। হলিউডের ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলাপ-আলোচনা করছেন। এ সময় তাঁদের সঙ্গে আইরনহেড স্টুডিওর আর্ট ডিরেক্টর ও সিইও জোস ফার্নান্দেজকে দেখা গেছে। তিনি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘আইরন ম্যান ২’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর মতো ছবিতে ভিএফএক্স সুপারভাইজার হিসেবে কাজ করেছেন।

অ্যাটলির পরিচালনায় সায়েন্স ফিকশন ঘরানায় নির্মিতব্য আল্লুর নতুন ছবির নাম আপাতত ‘এএ ২২’ বলে ঠিক করা হয়েছে। কিন্তু চেন্নাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্সের পক্ষ থেকে এই নামটিই চূড়ান্ত নয় বলে জানিয়েছে।

সায়েন্স ফিকশন ঘরানায় নির্মিত হবে আল্লু-অ্যাটলির নতুন সিনেমা এএ২২। ছবি: সান পিকচার্স

এদিকে, সোমবার (৭ এপ্রিল) রাতেই পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন আল্লু। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি সেই মুহূর্তের ঝলক শেয়ার করছেন। স্বামীর সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার জীবনের ভালোবাসাকে তার ৪৩তম জন্মদিনের শুভেচ্ছা। আগামী বছরটা খুব ভালো কাটুক। সুস্থ থাক, আনন্দে থাক।’

সামাজিকমাধ্যমে আল্লুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারকাদের অনেকে। তাঁদের মধ্যে জুনিয়র এনটিআর, রাশমিকা মান্দানা, মহেশ বাবু, রকুল প্রীত সিং অন্যতম।

সূত্র: ভ্যারাইটি, টাইমস অব ইন্ডিয়া

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর