আসছে বহুল আলোচিত তামিল ছবি ‘রাতসাসন’-এর সিক্যুয়েল

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:১০ পিএম

দারুণ এক খবর দিলেন তামিল তারকা বিষ্ণু বিশাল! ২০১৮ সালের ব্লকবাস্টার সাইকোলজিক্যাল থ্রিলার ‘রাতসাসন’-এর সিক্যুয়েল আসছে! শুধু তাই নয়, আরও একটি জনপ্রিয় সিনেমা ‘গাট্টা কুস্তি’-রও দ্বিতীয় পর্ব তৈরি হচ্ছে। সম্প্রতি নিজের নতুন ছবি ‘ওহো এনথান বেবি’-র প্রচারে এসে এ ঘোষণা দিয়েছেন অভিনেতা। ওই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে।

রামকুমার পরিচালিত রাতসাসন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ থ্রিলার হিসেবে বিবেচিত হয়। এই সিনেমা বিষ্ণু বিশালের ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। বহুদিন ধরেই এই ছবির দ্বিতীয় পর্বের দাবি জানিয়ে আসছিলেন ভক্তরা। এবার অবশেষে সেই অপেক্ষার অবসান।

বিষ্ণু বিশাল জানান, রাতসাসন ২ পরিচালনার দায়িত্ব থাকছে আগের মতোই রামকুমারের হাতে। আর এটি প্রযোজনা করবেন তিনি নিজেই, তাঁর প্রোডাকশন হাউস বিষ্ণু বিশালের স্টুডিওস-এর ব্যানারে। ছবির শুটিং শুরু হবে আগামী বছর, গাট্টা কুস্তি ২-র কাজ শেষ হওয়ার পর।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবর মাসে মুক্তি পাওয়া ‘রাতসাসন’। চলচ্চিত্র নির্মাতা হদে চাওয়া এক যুবকের গল্প দেখানো হয়, যে পরবর্তীতে পুলিশ অফিসার হয়ে ওঠে এবং একের পর এক ভয়ঙ্কর খুনের তদন্তে নামে। অসাধারণ চিত্রনাট্য, দারুণ নির্মাণ ও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিল ছবিটি। বিশ্বজুড়ে ২০ কোটির বেশি আয় করেছিল সিনেমাটি।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর