একই ছবিতে মুখোমুখি রজনীকান্ত ও আমির

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৫:৫৯ পিএম

দক্ষিণ ভারতের মেগা ডিরেক্টর লোকেশ কানাগরাজের নতুন ছবি ‘কুলি’ নিয়ে শুরু থেকেই ভক্তদের উত্তেজনা চরমে। ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ আর ‘লিও’-এর মতো একের পর এক ব্লকবাস্টার উপহার দেওয়া এই নির্মাতা এবার একপর্দায় মুখোমুখি করলেন দুই ইন্ডাস্ট্রির দুই দিকপাল—সুপারস্টার রজনীকান্ত আর মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ভাবুন তো, এমন কাস্টিংয়ে ভক্তদের উন্মাদনা না বেড়ে যায় কোথায়!

গতকাল রাতেই উন্মুক্ত হয়েছে ছবির ট্রেলার। ৩ মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিওতে অ্যাকশন, থ্রিল আর তারকাদের ঝলক একেবারে চোখ সরাতে দেয় না। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে ওঠা গল্পে দেখা যাবে এক রহস্যময় কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েন। শুরুতেই শোনা যায় ডায়ালগ— ‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’ এক কথায়, ওপেনিং থেকেই ট্রেলারে ধরা দিয়েছে সাসপেন্সের মজা।

তারপর একে একে ফ্রেমে হাজির হন চরিত্ররা—প্রথমেই এক ঝলকে আমির খান, তারপর দক্ষিণী তারকা নাগার্জুনা আর সত্যরাজ। সবার মাঝে যোগসূত্র সেই কুলি। এক সংলাপে শোনা যায়, ১৪ হাজার কুলির ভিড়ে খোঁজা হচ্ছে একজনকে। ঠিক তখনই অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুরে ধামাকা এন্ট্রি নেন রজনীকান্ত—প্রাক্তন স্বর্ণ পাচারকারী, যিনি নিজের হারানো গৌরব ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ।

সাড়ে তিন শ’ থেকে ৪০০ কোটি রুপি বাজেটের কুলি’র শুটিং শুরু হয়েছিল গত বছরের ৫ জুলাই, শেষ হয় এ বছরের ১৭ মার্চ। রজনীকান্ত ও আমির খানের পাশাপাশি এতে আছেন নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান। মুক্তির তারিখ ঠিক হয়েছে আগামী ১৪ আগস্ট, আর ভক্তদের উত্তেজনার গ্রাফ এরই মধ্যে আকাশে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর