পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন তামান্না

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:০০ এএম

সময়টা ২০২০ সাল। হঠাৎ করেই শোনা যায়—পাকিস্তানি ক্রিকেট তারকা আব্দুর রাজ্জাককে বিয়ে করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া! তবে তা যে স্রেফ গুঞ্জন, সেই বিষয়ে তখন তিনি জানালেও রহস্য কাটেনি। ফলে এখনও সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এবার বিষয়টি নিয়ে কোনো রাখঢাক না রেখেই কথা বললেন অভিনেত্রী।

২০১৭ সালে দুবাইয়ে একটি গয়নার দোকান উদ্বোধনের সময় তামান্না ভাটিয়া ও আব্দুর রাজ্জাককে একসঙ্গে দেখা যায়। পরবর্তী সময়ে সেই ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে, এই দুই তারকার বিয়ের গুঞ্জন জোরালো হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ্জাকের সঙ্গে দেখা হওয়ার ওই ঘটনা স্মরণ করে খানিকটা রসিকতা করেই তামান্না বলেন, ‌‘মাজাক মাজাক মে আব্দুল রাজ্জাক!’ এরপর তিনি যোগ করেন, ‘ইন্টারনেট এক মজার জায়গা। ইন্টারনেট অনুসারে, আমি আব্দুল রাজ্জাককে কয়েকদিনের জন্য বিয়ে করেছি! দুঃখিত স্যার। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর ছিল।’

শুধু রাজ্জাকই নন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও একসময় নাম জড়িয়েছিল এই অভিনেত্রীর। সেই গুঞ্জনের জবাবে তামান্নার ভাষ্য, ‘মাত্র একবারই আমার তাঁর (বিরাট) সঙ্গে দেখা হয়েছিল। এরপর আর কখনো বিরাটের সঙ্গে দেখা হয়নি।’

এমন সব গুঞ্জনে মিডিয়ার প্রতি বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘এটা খুবই বিব্রতকর, যখন মিডিয়া আপনাকে এমন কারও সঙ্গে জড়িয়ে দেয়, যার সঙ্গে আদতে আপনার কোনো সম্পর্কই নেই।’

প্রসঙ্গত, সবশেষ ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে দর্শক মাতিয়েছেন তামান্না ভাটিয়া। বছর ঘুরতে চললেও, সেই গানে অভিনেত্রীর নাচ এখনও ভক্তদের আলোচনায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার নাম লিখিয়েছেন জুয়েলারি ব্যবসায়। নিজ উদ্যোগে তিনি শুরু করেছেন নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড— ‘তামান্না ফাইন...
রাধাকৃষ্ণের প্রেমে বিকৃতি প্রদর্শনের অভিযোগে তোপের মুখে পড়েছেন ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া। এক ফটোশুটে রাধা ও কৃষ্ণের প্রেমকে তুলে ধরা হয়। কৃষ্ণপ্রেমে মগ্ন রাধাকে দেখে তামান্নাকে প্রশংসায়...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর