তামান্নার ফটোশুটে তুলকালাম নেট দুনিয়া

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

ফটোশুটে তামান্না। ছবি: এক্স থেকে নেওয়া রাধাকৃষ্ণের প্রেমে বিকৃতি প্রদর্শনের অভিযোগে তোপের মুখে পড়েছেন ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া। এক ফটোশুটে রাধা ও কৃষ্ণের প্রেমকে তুলে ধরা হয়। কৃষ্ণপ্রেমে মগ্ন রাধাকে দেখে তামান্নাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁর অনুরাগীরা।

তবে বিরাগভাজনও হয়েছেন। কারণ এ ফটোশুটে এমন কিছু ছবি আছে যা তাদের ভাবমূর্তির সঙ্গে যায় না বলে মনে করেছেন অনেকে। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বলে দাবি তাদের। 

জানা যায়, কিছু দিন আগেই রাধাকৃষ্ণের সেই ফটোশুট করেছিলেন অভিনেত্রী। একটি পোশাক বিপণন সংস্থার সেই শুটের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন তিনি। এর কিছু ছবিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। চাপে পড়ে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলেছেন তামান্না।

ফটোশুটে তামান্না। ছবি: এক্স থেকে নেওয়া এক দলের দাবি, এই শুটে নাকি রাধাকৃষ্ণের প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে। এই অভিযোগে একের পরে এক পোস্ট করা হয়। অভিযোগকারীরা একটি বিবৃতিতে বলেন, ‘মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এত বড় সাহস কী ভাবে হয় আপনাদের!’

জানা যায়, পোস্টগুলোতে তামান্নার পোশাক নিয়েও আক্রমণ করা হয়। এর পরেই চাপে পড়ে অভিনেত্রী ও পোশাক বিপণন সংস্থার পক্ষ থেকে এই ছবিগুলো মুছে ফেলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন অবধি কর্তৃপক্ষ কেউই মন্তব্য করেননি।

ফটোশুটে তামান্না। ছবি: এক্স থেকে নেওয়া এদিকে, কিছু দিন আগেই তামান্নাকে দেখা গিয়েছে ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এ।  এ ছাড়াও জন আব্রাহাম অভিনীত ‘বেদা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এই ছবি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর