বিজয় থালাপতির মহাসমাবেশে মারা গেলেন সমর্থক

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পিএম

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থেকে রাজনীতির মঞ্চে উঠে আসা বিজয় থালাপতি এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ে অনুষ্ঠিত হচ্ছে তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগামের (টিভিকে) রাজ্য পর্যায়ের দ্বিতীয় মহাসমাবেশ। এটা ঘিরে হাজারও সমর্থকের ঢল নেমেছে। তবে এই ভিড়ের উল্লাসের মাঝেই ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা।

প্রভাকরণ নামের চেন্নাইয়ের ৩৩ বছর বয়সী এক যুবক মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির মতে, তিনি বিজয়ের একনিষ্ঠ ভক্ত ও সমর্থক। বন্ধুদের সঙ্গে ভ্যানে করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন।

জানা যায়, মাদুরাই জেলার চাক্কিমানগালামে ভ্যান থামানো হলে তিনি বাইরে বের হন। কিছুক্ষণ পরও ফিরে না আসায় বন্ধুরা খুঁজতে গিয়ে দেখতে পান— প্রভাকরণ অচেতন হয়ে পড়ে আছেন।

দ্রুত তাঁকে মাদুরাই গভর্নমেন্ট রাজাজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে  (আইসিইউ) ভর্তি করেন। তবে শেষ পর্যন্ত মৃত্যুর খবরই নিশ্চিত করেন হাসপাতালের ডিন।

এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিজয়ের সমর্থক মহলে। কারণ, যেদিন বিজয় মাদুরাইয়ের মঞ্চ থেকে রাজনীতিতে নিজের শক্তিশালী অবস্থান জানান দিলেন, সেই দিনই এক তরুণ ভক্ত তাঁর জীবন হারালেন।

প্রসঙ্গত, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই সমাবেশকে ধরা হচ্ছে রাজ্যের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে টিভিকে’র প্রতিষ্ঠার বড় পদক্ষেপ।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর