নানি-দাদিকে হারালেন রাম চরণ-আল্লু অর্জুন

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী, অভিনেতা আল্লু অর্জুনের দাদি এবং রাম চরণের নানি আল্লু কানাকারত্নম মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে শনিবার (৩০ আগস্ট) তিনি ৯৪ বছর বয়সে পরপারে পাড়ি দেন।

এই দুঃসংবাদ জানার পরই আল্লু অর্জুন শুটিং স্থগিত করে মুম্বাই থেকে হায়দরাবাদে ছুটে যান। অন্যদিকে, শাশুড়িকে নিয়ে রাম চরণের বাবা চিরঞ্জীবী সামাজিকমাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

‘পুষ্পা ২’ মুক্তির পর থেকেই আল্লু অর্জুনের জীবনে একের পর এক ঝড় বয়ে গেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডির নজরে পড়া এবং নানা চ্যালেঞ্জের মধ্যেও শুটিংয়ে ফিরে আসতে পেরেছিলেন তিনি। তবে প্রিয়জন হারানোর খবর এবার তাঁকে গভীর শোকে ভাসিয়ে দিয়েছে।

বর্তমানে তিনি মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে তাঁর আগামী ছবির শুটিং করছেন। কিন্তু পরিবারের পাশে দাঁড়াতে হঠাৎ হায়দরাবাদে ফিরে গেছেন। মুম্বাই বিমানবন্দরে তাঁকে থমথমে ও শোকস্তব্ধ অবস্থায় দেখা গেছে।

আল্লু অর্জুনের মতোই নানির মৃত্যুতে ভেঙে পড়েছেন রাম চরণও। খবর পাওয়ার পর তিনিও হায়দরাবাদে পৌঁছেছেন।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর