জনসভায় প্রাণহানি: বিজয়ের দলের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের কারুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপরাধমূলক হত্যাকাণ্ড ও জননিরাপত্তাকে বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া টিভিকে’র সাধারণ সম্পাদক বুসি আনন্দ ও যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ।

অন্যদিকে, টিভিকে’র প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে করা মামলায় বলা হয়েছে, কারুর জেলায় অনেকক্ষণ আগে পৌঁছেন বিজয়। তবে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে তিনি প্রায় ঘণ্টাচারেক দেরি করেছেন। এতে জনসভায় উপস্থিত জনতা অধৈর্য হয়ে পড়ে। ঘটে পদপিষ্ট হওয়ার ঘটনা। এ ছাড়া বিজয়ের বিরুদ্ধে অনুমতি ছাড়া রোড শো করার অভিযোগও উঠেছে।

কারুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন ও বিজয়। ছবি: সংগৃহীত

অন্যদিকে, আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে কারুর ট্র্যাজেডি নিয়ে অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুতে বিজয়ের টিভিকে দলের জনসভায় পদপিষ্ট হয়ে ৩৯ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৭ জন নারী এবং ১০ জন শিশুও রয়েছে। আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশতাধিক।

সেদিন এই খবর ছড়িয়ে পড়তেই অনেকে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। তার-ই জেরে মামলা হয় অভিনেতার নামে। এমনকি তাঁর বাড়িতে বোমা হামলারও হুমকি দেওয়া হয়।

এদিকে, জনসভায় প্রাণহানির ঘটনায় এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন বিজয়। পাশাপাশি আহত-নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।

সূত্র: এনডিটিভি

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সারাদেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়...
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপের ফাইনালে স্পেস-আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন রায়হান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যু ৭৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।
লোডিং...

এলাকার খবর