অবশেষে আসছে পপির শেষ সিনেমা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

কয়েক বছর ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সবশেষ ২০১৮ সালে সাদেক সিদ্দিকী পরিচালিত ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’-এ অভিনয় করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এটি মুক্তি পেতে যাচ্ছে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী নিজেই। তিনি জানান, এর আগেও বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও শেষপর্যন্ত পিছিয়ে যায়। এ ছাড়া অন্তরালে থাকা পপির ফেরার অপেক্ষাতেও ছিলেন তিনি। কিন্তু এবার মুক্তির তারিখ চূড়ান্ত বলে জানালেন নির্মাতা।

তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’

যোগ করে বলেন, ‘অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সব কিছু করতে হবে।’

সিনেমাটিতে জুটি বেঁধেছেন আমির খান ও পপি। পরিচালক: সাদেক সিদ্দিকী

সাদেক সিদ্দিকী জানান, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে। 

সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাটাক। এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন পপি। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক আমিন খান। 

এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
সারাদেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়...
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপের ফাইনালে স্পেস-আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন রায়হান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যু ৭৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।
লোডিং...

এলাকার খবর