ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

সাফল্যের পরও সমালোচনা যেন পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। সম্প্রতি মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। যার ফলে বিশ্বের বিভিন্ন দেশে মেটা এআইয়ের ভয়েস হিসেবে শোনা যাবে তাঁর কণ্ঠ। তবুও নানান মন্তব্য, ব্যঙ্গ-বিদ্রুপ যেন অভিনেত্রীর পিছু ছাড়ছে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘এটা আমার কাছে বেশ মজার অভিজ্ঞতা। আমার কণ্ঠস্বর নিয়ে অনেক সময়ই ব্যঙ্গ করা হয়েছে। তাই যখন দেখি, সেই কণ্ঠই এখন ভিন্নভাবে কাজে লাগছে, তখন সত্যিই অবাক লাগে।’

শুধু কণ্ঠ নয়, একসময় তাঁর ইংরেজি উচ্চারণ নিয়েও কটাক্ষ হয়েছিল। কিন্তু সেই সমালোচনায় ভেঙে পড়েননি দীপিকা। বরং দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি কখনও ব্যঙ্গ শুনে থেমে যাইনি। বরং নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে আরও উন্নতির চেষ্টা করেছি।’

মেটা এআইয়ের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে নায়িকার প্রতিক্রিয়া এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে প্রযুক্তির দুনিয়ায় তাঁর কণ্ঠের ব্যবহার, অন্যদিকে আত্মবিশ্বাসে ভরা এই মন্তব্য সব মিলিয়ে আবারও প্রমাণ করলেন, দীপিকা জানেন কীভাবে সমালোচনাকেও সাফল্যে পরিণত করতে হয়।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর