বাঁচতে সহায়তা চেয়েছিলেন কিন্তু চলেই গেলেন তামিল অভিনেতা 

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অভিনয় আর নেই। দীর্ঘদিন লিভার রোগে ভুগে মাত্র ৪৪ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

কয়েক মাস আগেই অভিনয় জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসার খরচ মেটাতে তখন তিনি প্রকাশ্যে আর্থিক সহায়তাও চেয়েছিলেন। সহকর্মী ও ভক্তদের সহায়তায় তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

চলতি বছরের আগস্টে কৌতুক অভিনেতা কেপিওয়াই বালা তাঁকে এক লাখ রুপি অনুদান দেন। সেই সময় অভিনয় বলেছিলেন, ‘জানি না আমি আরও কত দিন বেঁচে থাকব। ডাক্তাররা বলেছেন, আমার হয়তো এক বছর বা দেড় বছর বাকি।’

এরপর তাঁদের একটি পুরোনো ভিডিও সম্প্রতি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অভিনয় বলেন যে, তিনি জানেনসময় ফুরিয়ে আসছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই তামিল চলচ্চিত্রজগতের অনেকে তাঁর চিকিৎসার জন্য এগিয়ে আসেন। খবর অনুযায়ী, মোট পাঁচ লাখ রুপির বেশি অনুদান সংগ্রহ করা হয়েছিল তাঁর চিকিৎসার জন্য।

অভিনেতার মৃত্যুতে তামিল চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা কায়াল দেবরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয়ের পুরোনো ছবি শেয়ার করে শোক জানিয়েছেন।

অভিনয় ২০০২ সালে ধানুশ অভিনীত ‘থুল্লুভাদো ইলমাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। কাশ্তুরি রাজ পরিচালিত এই সিনেমায় তিনি ধানুশ ও শেরিনের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পর অভিনয় অভিনয় করেন আরও কয়েকটি সিনেমায়—যেমন জাঞ্জাংশন, সিঙ্গারা চেন্নাই, ও পোন মেগলাই।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর