বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না: মিথিলা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে মূল মঞ্চে প্রতিযোগিতা শেষে ১৯ দিন পর দেশে ফিরলেন তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেন তিনি।

বললেন, ‘আমি একটু সরাসরি কথাগুলো বলছি। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না। সেরা ৩০-ই চূড়ান্ত। এর বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।’

মিস ইউনিভার্সে মিথিলা। ছবি: সংগৃহীত মিথিলার ভাষ্য, ‘সেরা ৩০-এ যাঁরা জায়গা পেয়েছেন, প্রত্যেকেই মুকুট পাওয়ার মতো শক্তিশালী প্রতিযোগী।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। এটা আমাদের কাছে জয়ের মতো। আমি বাংলাদেশের জন্য রেভ্যুলিউশন এনেছি। দেশের মানুষ অনেক সাপোর্ট করেছে, ভোট দিয়েছে—এজন্য কৃতজ্ঞ। যাঁরা ভবিষ্যতে এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে, তাদের যেকোনো সহায়তা করব।’

প্রতিযোগিতার সময় বিকিনি পরায় দেশে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ক্লোজড ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইম স্যুট—এই চারটি বিষয়ে মার্কিং করা হয়। এগুলো ঠিকভাবে করতে না পারলে সেরা ৩০-তো দূরের কথা, কোনো পজিশনই পাওয়া যাবে না। আমি সেরা ৩০ হয়েছি সুইম স্যুট রাউন্ডের কারণেই। বিকিনি আমি প্রথম পরিনি। এর আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবেই আমার দেশকে ছোট করিনি।’

মিথিলা জানান, দেশে ফেরার আগেই একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’।

মিস ইউনিভার্সে মিথিলা। ছবি: সংগৃহীত এবারের আসর ঘিরে ছিল তুমুল বিতর্ক। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজকদের হাতে অপমানিত হন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ, যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিযোগীদের মধ্যে। তবে সব আলোচনা-পাল্টা আলোচনা শেষে বিজয়ী হন ২৫ বছর বয়সী এই সমাজকর্মী।

প্রথম রানারআপ হন মিস থাইল্যান্ড প্রবিনার সিং। এর তিন দিন আগে নির্বাচনপ্রক্রিয়াকে অস্বচ্ছ বলে অভিযোগ তুলে দু’জন বিচারক পদত্যাগ করায় উত্তেজনা আরও বেড়ে যায় পুরো আয়োজনে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর