রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল: ঐশ্বরিয়া-ডাকোটার খুনসুটি আর তারার মেলায় জেদ্দা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনে চলছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবের আলো ঝলমলে লাল গালিচায় যেন বসেছে চাঁদের হাট। তবে সব আলোচনা ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন ও হলিউড সেনসেশন ডাকোটা জনসনের একটি মুহূর্ত।

দুই ভুবনের এই দুই তারকা মুখোমুখি হতেই একে অপরকে সৌজন্য ও আভিজাত্যের সঙ্গে সম্ভাষণ জানান। আলাপচারিতার একপর্যায়ে ডাকোটা জনসন বেশ মজা করেই ঐশ্বরিয়াকে বলে ওঠেন, ‘আমরা তো একসঙ্গে মহাকুম্ভে গিয়েছিলাম!’ মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে লিখছেন, ‘অপ্রত্যাশিত কোলাবোরেশন’ বা ‘এক ফ্রেমে দুই রানি’।

বামে থেকে ডানে: ঐশ্বরিয়া রাই, উমা থারম্যান, ডাকোটা জনসন, রিটা ওরা, কিরস্টেন ডান্সট, জুলিয়েত বিনোশ এবং আনা দে আরমাস। ছবি: আর্নল্ড জেরক্কি উৎসবের আদ্যোপান্ত
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেদ্দার সমুদ্রতীরবর্তী ঐতিহাসিক আল-বালাদ শহরে পর্দা উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের। ইউনেসকো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই স্থানে উৎসবটি পাওয়ায় ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ ঘটেছে। চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের পঞ্চম আসরে বিশ্বের ৭০টিরও বেশি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

রেড সি ফিল্ম ফাউন্ডেশনের সিইও ফয়সাল বালতিউর, অ্যাড্রিয়ান ব্রোডি ও জর্জিনা চ্যাপম্যান রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫–এ ‘জায়ান্ট’ ছবির উদ্বোধনী রাতের রেড কার্পেটে উপস্থিত ছিলেন। ছবি: ইমন এম. ম্যাককরম্যাক উদ্বোধনী চমক ও প্রতিযোগিতা
উৎসবের পর্দা উঠেছে ব্রিটিশ-ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম ‘নাজ’ হামেদের জীবনীভিত্তিক সিনেমা ‘জায়ান্ট’ দিয়ে। ছবিটির পরিচালক রোয়ান আথলে বলেন, ‘নাজ আমাদের শৈশবের নায়ক ছিলেন। তার ওপর ছবি বানানো আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল।’ ছবিতে নাজের চরিত্রে অভিনয় করা আমির আল-মাসরি জানান, চরিত্রের প্রয়োজনে সাড়ে চার সপ্তাহে তাকে আট কেজি ওজন কমাতে হয়েছে।

উৎসবের মূল আকর্ষণ ‘রেড সি: কম্পিটিশন’ বিভাগে সেরা সম্মান ‘ইউসর অ্যাওয়ার্ড’ জয়ের লড়াইয়ে আছে আরব, এশিয়া ও আফ্রিকার ১৬টি চলচ্চিত্র। এবারের জুরি বোর্ডের নেতৃত্বে আছেন ‘আনোরা’ খ্যাত অস্কারজয়ী নির্মাতা শন বেকার। উৎসবের দ্রুত প্রসারে মুগ্ধ হয়ে বেকার বলেন, ‘মাত্র পাঁচ বছরে এই উৎসবের প্রভাব বিশ্ব চলচ্চিত্রে বিস্ময়কর হয়ে উঠেছে।’

রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে মাইকেল কেইনকে সম্মাননা পুরস্কার তুলে দেন ভিন ডিজেল (ডানে) তারকাদের উপস্থিতি ও লক্ষ্য
উদ্বোধনী রাতে লাল গালিচায় আরও দ্যুতি ছড়িয়েছেন ভিন ডিজেল, এড্রিয়ান ব্রোডি, স্যার মাইকেল কেইন ও আন ডে আরমাসের মতো আন্তর্জাতিক তারকারা। উৎসবে আসা জিয়ানকার্লো এসপোজিতো বলেন, ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমা, শিল্পী ও দর্শকদের একতা উদযাপনের মঞ্চ।’

সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য—অঞ্চলটির চলচ্চিত্র নির্মাতা তৈরি এবং আন্তর্জাতিক সংযোগ জোরদার করা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর