‘গায়েব’ হয়ে যাচ্ছে শিল্পীদের পেজের প্রোফাইল পিকচার!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

হুট করেই চোখে পড়ছে অদ্ভুত এক পরিবর্তন। বাংলাদেশের একাধিক জনপ্রিয় তারকার ভেরিফায়েড ফেসবুক পেজে নেই কোনো প্রোফাইল পিকচার! এক–দুজন নয়, তালিকাটা বেশ লম্বা। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান—এমন পরিচিত মুখদের পেজ খুললেই দেখা যাচ্ছে ছবিবিহীন প্রোফাইল।

প্রথম দেখায় অনেকের মনেই প্রশ্ন জাগছে, হ্যাকিং? নাকি কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা? নাকি একেবারেই নতুন কোনো ডিজিটাল ট্রেন্ড?

তবে বিষয়টি খতিয়ে দেখলে আপাতত বড় কোনো বিপদের ইঙ্গিত মিলছে না। সংশ্লিষ্ট কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, প্রোফাইল পিকচার না থাকলেও পেজের নিয়ন্ত্রণ তাঁদের হাতেই রয়েছে। নিয়মিতই পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট শেয়ার করা হচ্ছে। অর্থাৎ পেজ হ্যাক বা সাসপেন্ড হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

তাহলে প্রশ্ন থেকেই যায়, কেন হঠাৎ এই ছবিবিহীনতা?

ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এটি হতে পারে একাধিক কারণে গড়ে ওঠা একটি নীরব ডিজিটাল ট্রেন্ড। আন্তর্জাতিক অঙ্গনেও এমন নজির রয়েছে। বড় কোনো ঘোষণা, নতুন কাজ বা ব্যক্তিগত সিদ্ধান্তের আগে অনেক তারকা নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে ‘ব্ল্যাঙ্ক’ বা মিনিমালিস্ট করে তোলেন। এতে করে কৌতূহল তৈরি হয়, আলোচনার জন্ম নেয়, যা পরোক্ষভাবে একটি প্রচারণার কাজ করে।

আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে ডিজিটাল সেফটি ও মানসিক চাপ। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তারকাদের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও ট্রলিং বেড়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই নিজের মুখচ্ছবি সরিয়ে রেখে সাময়িক দূরত্ব তৈরি করেন। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তার অনুভূতি কাজ করে, অন্যদিকে মানসিক চাপও কিছুটা কমে।

তবে সরাসরি এমন কিছু নয়। এক তারকা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘এটা গুরুতর কিছু নয়। কিছু হ্যাকার গ্রুপ রয়েছে, তারা পেজ ক্লোন করে ব্ল্যাকমেইল করতে চায়। টাকা-পয়সা বা নিজেরা ফোকাসে আসার চেষ্টা করছে। তেমনটাই ঘটেছে আমার ক্ষেত্রে। তাই আমার অ্যাডমিনের পরামর্শে প্রোফাইল পিকচার সরিয়ে ফেলেছি।’

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের মন-জয়ের যাত্রা থামছে ৫২তম পর্বে। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে শেষ পর্বটি। তবে সাধারণভাবে নয়,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর