নিউইয়র্ক ফ্যাশন উইকের শো-স্টপার প্রিয়তী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

‘মিস আয়ারল্যান্ড’খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তী। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও এক নতুন পালক যুক্ত করলেন আয়ারল্যান্ডভিত্তিক এ মডেল। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ নিয়েছেন। মিলানের আন্তর্জাতিক ডিজাইনার চোনা বাকাওকোর নকশা করা পোশাক পরিধান করে এতে হাজির হন প্রিয়তী।

শো-স্টপার হওয়া মানেই শুধু শেষপর্যন্ত হাঁটা নয়; এটি ডিজাইনারের পুরো ভিশনকে জীবন্ত করা। অন্যদিকে, ডিজাইনার চোনা বাকাওকো তাঁর ব্যতিক্রমী নকশা এবং গ্লোবাল ফ্যাশনে নতুন ধারা তৈরির জন্য সুপরিচিত। তাঁর জীবন ও কাজের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘চেইসিং চোনা’ ইতিমধ্যেই ফ্যাশন ও মিডিয়ার আলোচনার কেন্দ্রে। তাঁকেই উপস্থাপন করেন বাংলাদেশি এ মডেল।

প্রিয়তী জানালেন, এই শো-স্টপার ভূমিকায় সেই আন্তর্জাতিক ভিশনের অংশ হওয়া সত্যিই বিশেষ সম্মানের।

চোনা বাকাওকোর ও প্রিয়তী। ছবি: জামাল করমিয়ার

অন্যদিকে, প্রিয়তীকে কখনো সামাজিক উদ্যোগে, কখনো ফটোশুটে, কখনো অভিনয়ে দেখা গেছে। সম্প্রতি তিনি আরও জানালেন, লেখালেখিতে বেশ সময় দিচ্ছেন। আর সেই লেখালেখির ধারাবাহিকতায় আসছে তাঁর নতুন বই।

নাম ‘ভাঙনের ভাষা: ভাঙন থেকে বিকাশ’। আত্মজৈবনিক নন-ফিকশন ঘরানার এই বইয়ে প্রিয়তী তুলে ধরেছেন মাতৃত্বের পর নারীদের বদলে যাওয়ার গল্প—শুধু আবেগ নয়, উঠে এসেছে বাস্তবতার কাঁটাছেঁড়া দিকগুলোও।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর