এনটিআরকে দেখতে হাসপাতালে তুমুল উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সেখানে অভিনেতাকে একঝলক দেখার জন্য হাসপাতাল চত্বরে ভিড় করেন শতশত অনুরাগী। একপর্যায়ে তৈরি হয় তুমুল উত্তেজনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (৮ মার্চ) হাসপাতালটির উদ্বোধনে অভিনেতা পৌঁছানোর পরই পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে। হাসপাতালের ভেতর ও বাইরে ভক্তদের ভিড় ক্রমেই বাড়তে থাকে। 

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনুরাগীরা স্লোগান দিচ্ছেন, হাত নাড়ছেন এবং নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে এনটিআরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। আর এই ভিড় সামাল দিতে গিয়ে নিরাপত্তারক্ষী ও পুলিশ রীতিমতো হিমশিম খেয়েছে। 

জানা যায়, অভিনেতা যেখানে উপস্থিত ছিলেন, সেখানে যাওয়ার জন্য অনেকেই হাসপাতালের একটি এসকেলেটরে (চলন্ত সিঁড়ি) উঠে পড়েন। অতিরিক্ত ভিড় ও চাপের কারণে সেই এসকেলেটর বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরে এতে সাময়িকভাবে চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এরপর অভিনেতার নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ এমন ভিড়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবার কেউ বলছেন, এই ঘটনা থেকে তারকাদের উপস্থিতিতে ভিড় সামলানোর শিক্ষা নেওয়া উচিত।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর