বিয়ের পর পুরনো অডিও ফাঁস, ভীষণ চটলেন রাশমিকা

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আর দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘পুরনো ব্যক্তিগত কথোপকথন’ ঘিরে তৈরি হওয়া বিতর্কে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (এক্সে দেওয়া এক বিবৃতিতে) রাশমিকা জানান, প্রায় আট বছর আগের একটি ব্যক্তিগত কথোপকথনের অডিও অনুমতি ছাড়াই রেকর্ড করে এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার অভিযোগ, ওই কথোপকথনের একটি ছোট অংশ ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে এনে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে—যা তার সাম্প্রতিক ব্যক্তিগত জীবনের ঘটনাকে ঘিরেই পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।

এর আগে কন্নড় অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান হয়েছিল রাশমিকারের। তবে ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি তিনি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে।

বিবৃতিতে রাশমিকা বলেন, ‘গত আট বছর ধরে একাংশের মিডিয়া ও অনলাইনে কিছু ব্যক্তির পক্ষ থেকে আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো, হয়রানি ও লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। এতদিন আমি ধৈর্য ধরেছি, নীরব থেকেছি। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা হয়েছে, তা আর উপেক্ষা করার মতো নয়।’

বিজয় ও রাশমিকা। ছবি: সংগৃহীত তার অভিযোগ, এই বিতর্কে তার পরিবার এবং যাদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে—তাদেরও টেনে আনা হচ্ছে। তিনি একে ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর ঘটনা হিসেবে উল্লেখ করেন।

‘এতদিন আক্রমণগুলো শুধু আমার দিকেই ছিল, তাই চুপ ছিলাম। কিন্তু এখন অন্যদেরও এতে জড়িয়ে ফেলা হচ্ছে। তাই আর নীরব থাকা সম্ভব নয়। এবার সীমারেখা টানার সিদ্ধান্ত নিয়েছি,’ বলেন এই অভিনেত্রী।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার ও সংশ্লিষ্টদের উদ্দেশে রাশমিকার কড়া বার্তা—এই অডিও এবং তা ঘিরে ছড়ানো কনটেন্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। অন্যথায় আগামীকাল থেকে সংশ্লিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সার, ডিজিটাল প্ল্যাটফর্ম ও গণমাধ্যমের বিরুদ্ধে আইনি নোটিসসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর