যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় দক্ষিণী নির্মাতা

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক-প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) তাঁকে আদালতে হাজির করা হলে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার আদেশ জারি হয়। বর্তমানে তিনি এর্নাকুলাম সাব জেলে বন্দি রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি এক তরুণ অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের ভাষ্য, কোচি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই তরুণী। তাঁর অভিযোগ, গত ৩০ জানুয়ারি শুটিং চলাকালীন তাঁকে একটি ক্যারাভ্যানে ডেকে নিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করা হয়।

অভিযোগ পাওয়ার পর গোপন অভিযানে কেরালার ইদুক্কি জেলার থোডুপুঝা এলাকা থেকে গ্রেপ্তার হন রঞ্জিত। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের ভিত্তি মিলেছে বলেই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে তাঁকে আদালতে হাজির করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

তবে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জিত। ইঙ্গিত দেন যে, তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁর আইনজীবীও এই দাবিকে সমর্থন করে জানান, শিগগিরই তাঁরা আদালতে জামিনের আবেদন করবেন।

এদিকে, রঞ্জিতের ঘটনায় তোলপাড় মালয়ালম সিনেদুনিয়ায়। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও যৌন হেনস্তা রোধে করণীয় নিয়ে আবারও নতুন করে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর