বেসামরিক স্থাপনায় হামলা করা যুদ্ধাপরাধ: ইরানি নির্মাতা ফরহাদি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম

ইরানে বেসামরিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্রমাগত বোমা হামলার বিরুদ্ধে বিশ্বের সকল শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইরানি নির্মাতা আসগর ফরহাদি। তাঁর ভাষ্য, বেসামরিক অবকাঠামোতে আক্রমণ শুধু ভবন ধ্বংসের বিষয় নয়, বরং তা মানুষের জীবন ও মর্যাদার ওপর আক্রমণ। 

ফরহাদির এই আহ্বান সর্বপ্রথম প্রচার করেন স্বাধীনধারার ইরানি সাংবাদিক মনসুর জাহানি। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতার প্যারিস-ভিত্তিক প্রযোজক আলেক্সান্ডার ম্যালে-গাই।

শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ফরহাদি বলেন, ‘যেভাবেই হোক এই সংকটকালীন সময়ে ধ্বংসাত্মক আগ্রাসন রুখতে সোচ্চার হোন, যা ক্রমাগত বেসামরিক অবকাঠামো ধ্বংস করে চলেছে।’

যোগ করে তিনি বলেন, ‘এসব অবকাঠামো ইরানের জনগণ ও তাঁদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা পূরণের সঙ্গে জড়িত। তাই সেগুলো ধ্বংস করে দেওয়া শুধু ভবন ধ্বংস করা নয়, বরং তা মানুষের জীবন ও মর্যাদার ওপর আক্রমণ।’

সবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই নির্মাতা। তিনি বলেন, ‘কোনো দেশের বেসামরিক স্থাপনায় হামলা করা যুদ্ধাপরাধ। বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি নির্বিশেষে, আসুন এই অমানবিক, বেআইনী ও ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে আমরা ঐক্যবদ্ধ হই।’

‘আ সেপারেশন’ ও ‘দ্য সেলসম্যান’ ছবির জন্য দুইবার অস্কার জিতেছেন আসগর ফরহাদি। যদিও বর্তমানে তিনি দেশান্তরী, অর্থাৎ ইরানের বাইরে অবস্থান করছেন। ২০২২ সালে তেহরানে মাহশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হওয়ার কয়েকদিন আগেই এই নির্মাতা দেশত্যাগ করেছিলেন। 

আসন্ন কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী শেষে তাঁর নির্মিত প্যারিস-ভিত্তিক চলচ্চিত্র ‘প্যারালাল টেলস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেখানে অভিনয় করেছেন ইজাবেল হুপার্ট, ভিনসেন্ট ক্যাসেল ও ক্যাথরিন ডেনিউভের মতো ফরাসি তারকা।

এদিকে, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে‌ ইরানকে গুরুতর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আজ রাতে ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনও পুনরুদ্ধার করা যাবে না। ইরানে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি ও মৃত্যুর অবশেষে অবসান হবে।’

ট্রাম্পের এমন ধ্বংসাত্মক হুমকির ফলে বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনার ওপর হামলা সম্পূর্ণ নিষিদ্ধ।’

এরইমধ্যে অবশ্য শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর