এ যেন সিনেমা, দক্ষিণী সুপারস্টার থালাপতির বিরুদ্ধে মামলা করল পুলিশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

সামনে নির্বাচন, তার আগেই বড়সড় ধাক্কা খেলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। রুপালি পর্দায় বছরের পর বছর রাজত্ব করার পর নিজের রাজনৈতিক দল 'তামিলগা ভেট্টি কাজাগাম' গড়েছেন তিনি। ঘোষণা করেছেন, আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে মানুষের সেবায় মন দেবেন। কিন্তু রাজনীতির ময়দানে পুরোদমে নামার আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন এই অভিনেতা।

বেআইনিভাবে বিশাল পদযাত্রা বা র‍্যালির অভিযোগে বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার চেন্নাইয়ের টি-নগরে এই র‍্যালির আয়োজন করেছিল বিজয়ের দল। পুলিশের দাবি, অত্যন্ত জনবহুল ওই এলাকায় এই কর্মসূচির জন্য কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এবং চেন্নাইয়ের মাম্বালাম পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে।

জানা গিয়েছে, একটি হুডখোলা গাড়িতে চড়ে অনুরাগী ও দলীয় কর্মীদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছিলেন বিজয়। আলোকসজ্জা ও জনসমাগমের কারণে ওই এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জমায়েতের ছবিও ছড়িয়ে পড়ে। এর ফলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় বিজয় এবং দলের সাধারণ সম্পাদক এন আনন্দের নামে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেন বিজয়। এর আগেও ২০২১ সালে তাঁর বাবা একটি দল রেজিস্টার করেছিলেন। তবে রাজনীতির পাশাপাশি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। বিশেষ করে অভিনেত্রী তৃষা কৃষ্ণণের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বারবার শিরোনামে এসেছে। যদিও তৃষা বারবারই জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু এবং তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কের বাইরে অন্য কিছু নেই।

রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে এই আইনি জট থালাপতি বিজয়ের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে, এখন সেটাই দেখার বিষয়।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর