মোহনলালের জন্মদিনে মুক্তি পাচ্ছে ‘দৃশ্যম ৩’

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

মালয়ালম সিনেমার ইতিহাসে অন্যতম আলোচিত নাম ‘দৃশ্যম’। ২০১৩ সালে মুক্তির পর থেকেই এটি শুধু একটি সিনেমা নয়, বরং এক অনুভূতিতে পরিণত হয় দর্শকদের কাছে। থ্রিলারের টানটান উত্তেজনা আর পারিবারিক আবেগের দুর্দান্ত মিশেলে তৈরি এই সিনেমায় মোহনলালের অভিনয় পেয়েছিল ব্যাপক প্রশংসা। পরে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি এমনকি মান্দারিন ভাষায়ও নির্মিত হয় এর রিমেক। ২০২১ সালে দ্বিতীয় কিস্তি মুক্তির পর এবার অপেক্ষা তৃতীয় পর্বের, যা দিয়ে শেষ হতে যাচ্ছে এই জনপ্রিয় সিরিজের যাত্রা।

গত বছরের ডিসেম্বরে শেষ হয়েছে ‘দৃশ্যম ৩’-এর শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ সিনেমাস গতকাল জানায়, শুরুতে ১০ এপ্রিল মুক্তির পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে। দিনটি মোহনলালের জন্মদিন—তাই নির্মাতাদের আশা, প্রিয় তারকার বিশেষ দিনে সিনেমাটি মুক্তি পেলে ভক্তদের উচ্ছ্বাস থাকবে তুঙ্গে।

তবে হঠাৎ করে মুক্তির তারিখ বদলের পেছনে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চলে সিনেমা মুক্তি ও প্রদর্শনে কিছু জটিলতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য মালয়ালম সিনেমার একটি বড় বাজার হওয়ায়, সেই দিকটি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত।

‘দৃশ্যম’-এর গল্পে জর্জকুট্টি—একজন সাধারণ কেবল টিভি অপারেটর, যার জীবন হঠাৎই জড়িয়ে পড়ে এক ভয়ংকর ঘটনার সঙ্গে। স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে গিয়ে সে নেয় একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত। দ্বিতীয় পর্বে দেখা যায়, সময় পেরিয়ে গেলেও সেই ঘটনার ছায়া এখনও তাড়া করে বেড়ায় তাদের পরিবারকে। তবুও বুদ্ধি আর কৌশলে বারবারই পরিস্থিতি সামাল দেয় জর্জকুট্টি।

এবার তৃতীয় কিস্তিতে কী অপেক্ষা করছে? সেই উত্তরের জন্য ভক্তদের অপেক্ষা আর খুব বেশি নয়। জানা গেছে, ২৯ এপ্রিল প্রকাশ পাবে ‘দৃশ্যম ৩’-এর টিজার—যা নতুন করে বাড়িয়ে দেবে রহস্য আর উত্তেজনা। সিনেমাটি পরিচালনা করেছেন জিতু যোসেফ।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর