অভিনেত্রীর ফ্ল্যাট থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৫:১১ পিএম

কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকার ওই ফ্ল্যাট থেকে ব্যবসায়ী বৈশাখের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত এক সপ্তাহ ধরে কৃষি থাপান্ডার ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

তবে ঘটনার সময় অভিনেত্রী ফ্ল্যাটে ছিলেন না। পুলিশ জানিয়েছে, তিনি তখন ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন।

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীরা বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বৈশাখ দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দাম্পত্য কলহের জেরে প্রায় এক মাস ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।

ব্যবসায়ী বৈশাখ ও অভিনেত্রী কৃষি। ছবি: সংগৃহীতএদিকে বৈশাখ এর আগেও একটি আলোচিত চাঁদাবাজি ও হুমকির মামলায় পুলিশের নজরে এসেছিলেন। ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে কুরিয়ারের মাধ্যমে ৬ থেকে ৭ কোটি রুপি দাবি করে হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল এইচএএল থানার পুলিশ। তদন্তকারীদের দাবি ছিল, এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরেই ওই চিঠি পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

গত ৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ দেন। এর আগে পাঁচ দিন পুলিশি হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

বৈশাখের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বয়স তাঁদের কাছে একটি সংখ্যা মাত্র! ৪০ পেরিয়েও যে লাবণ্যের ছটায় দর্শকদের মুগ্ধ করা যায়, তা এরইমধ্যে প্রমাণ করে দেখিয়েছেন বলিউডের এই সফল অভিনেত্রীরা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও তাঁরা ফ্যাশন...
দক্ষিণী সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও দুজনের কেউই কখনও মুখ ফুটে প্রেমের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও...
সারাদেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল...
২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। তবে বিয়ের পরপরই অভিনেত্রীর সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তাঁর কিছু আপত্তিকর ভিডিও...
চট্টগ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দেওয়ান হাটের ধনীওয়ালা পাড়া ও রাউজানের নোয়াপাড়ায় পৃথক দুটি ঘটনায় মারা যান তারা। 
ব্রিটিশ সিভিল সার্ভিসের যে মডেল, সেই মডেলে প্রথমে ভারতীয় সিভিল সার্ভিস তৈরি হয়েছিল, পরবর্তীতে আমরা তারই অনুসরণ করে বাংলাদেশ সিভিল সার্ভিস তৈরি করেছি। তারা কোনো দলের সদস্য নন। তারা হচ্ছেন সরকারি...
খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। 
টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে ব্রাজিলের মতো শক্ত প্রতিপক্ষ, তবে সেটা নিয়ে বেশি ভাবছেন জাপান কোচ হাজিমে মরিয়াসু। তিনি জানিয়েছেন, ব্রাজিলকে হারানোর সামর্থ্য আছে তাঁর দলের।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর