রাফীর নারীকেন্দ্রিক গল্পে পরী মণি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরী মণি। এরপর থেকেই মাতৃত্বকালীন ছুটিতে তিনি। তবে সিনেমার বদলে ব্যক্তিগত বিষয়ে ক'দিন পরপরই আলোচনায় এসেছেন। এবার আর তা নয়, বিরতি কাটিয়ে ওয়েব ফিল্মের শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা। পরিচালনা করছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। গত ঈদেও ‘সুড়ঙ্গ’ ছবি দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

জানা গেছে, পরী মণিকে নিয়ে নির্মিতব্য নতুন ফিল্মের নামটি এখনো চূড়ান্ত নয়। তবে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে প্রচার মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে স্ট্রিমিং হবে এটির। অন্যদিকে চলছে ওয়েব ফিল্মটির প্রস্তুতি পর্বও। কারণ, দীর্ঘদিন পর নতুন কাজের শুটিংয়ে ফিরছেন পরী মণি। তাই তিনি মহড়ায় অংশ নিয়েছেন বলে গণামাধ্যমকে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

জানা যায়, ব্যতিক্রমী কোনোকিছু দিয়ে চিরচেনা আঙিনায় ফেরার জন্য উদ্গ্রীব ছিলেন পরী মণি। একাধিক পরিচালকও চেয়েছিলেন আলোচিত এই নায়িকার ফেরার কাজটি তাঁদের মাধ্যমে হোক। অবশেষে রাফীর সিনেমা দিয়ে সেই বিরতি ভাঙছে। নারীকেন্দ্রিক গল্পে নির্মিতব্য সিনেমাটি নিয়ে আনন্দিত পরী মণিও।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে রাফি বললেন, ‘গল্পটা যখন লিখছিলাম, তখনই পরী মণির কথা আমার মাথায় ছিল। এরপর একদিন তাঁকে গল্পটা শোনালাম। সেও বোঝার চেষ্টা করল এবং এই গল্পের সঙ্গে থাকার চেষ্টা করল। তারপর থেকে তো অনেক দিন যাবৎ পরী মণি এই গল্পে রিহার্সলও করছে, গল্পটা আত্মস্থ করার চেষ্টা করছে। কাজের প্রতি ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো এখন সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।’
এই নির্মাতা আরও বলেন, ‘আমি যে রকম গল্প নিয়ে কাজ করি, এটা তেমনই। পরিবার ও সম্পর্কের গল্প। গল্পটা নিয়ে এর বেশি আর বিস্তারিত বলতে চাই না। এটা চমকই থাকুক। ছবিটি মুক্তির পরই সবাই জানুক।’

রায়হান রাফী। ছবি: ফেসবুক/রায়হান রাফী রায়হান রাফীর পরিচালনায় এটিই হতে যাচ্ছে পরী মণির প্রথম কাজ। এর আগে ‘অক্সিজেন’ নামের একটি ওয়েব ফিল্মের বিষয়ে কথা হলেও পরে আর তা হয়ে ওঠেনি। তখন ওই ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। নির্মাতা রাফি বললেন, ‘অবশেষে আমাদের প্রথম কাজ হতে যাচ্ছে। আমার গল্পের যে পরিকল্পনা, এটা হয়তো পরীর ক্যারিয়ারে আরেকটা ভালো কাজ হয়ে থাকবে।’

জানা গেছে, পরী মণির বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন দর্শকরা। আর সিনেমাটির শুটিং শুরু আগামী ২৩ সেপ্টেম্বর। ঢাকার বিভিন্ন লোকেশনে হবে এর দৃশ্যধারণ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর