টরন্টো থেকে ‌‘মেঘনা কন্যা’র যাত্রা শুরু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

উত্তর আমেরিকায় বৃহত্তম দক্ষিণ এশিয় চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো’। সংক্ষেপে তা ‘আইএফএফএসএ টরন্টো’ বলেই পরিচিত। এবার সেই উৎসবে বাংলাদেশের সিনেমা ‘মেঘনা কন্যা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী।

জানা গেছে, আগামী ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে এ চলচ্চিত্র উৎসব। ফুয়াদ চৌধুরীর সিনেমাটি দেখানো হবে আগামী ১৫ অক্টোবর। যা সেখানে সিনেপ্লেক্স সিনেমায় প্রদর্শিত হবে। এর মাধ্যমেই ছবিটি বিশ্বজুড়ে মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানান নির্মাতা ফুয়াদ চৌধুরী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীল উপায়ে সরল গল্পের মাধ্যমে এ সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। ছবি: নির্মাতার সৌজন্যেঅভিনয়ে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন ‘চিরকুট’খ্যাত শারমিন সুলতানা সুমি। চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।

‘মেঘনা কন্যা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদ। সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর