‘থ্রি ইডিয়টস’র সেই ‘দুবেজি’ আর নেই

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

বলিউড অভিনেতা অখিল মিশ্র মারা গেছেন। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবেজি’র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। মজার ওই চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অখিল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

রক্তচাপজনিত অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন অখিল। গত মঙ্গলবার রান্নাঘরের টুলে উঠে কিছু কাজ করছিলেন তিনি। তখনও আচমকা মাথা ঘুরে পড়ে যান অখিল। পড়ে গিয়ে মাথার পিছনে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবারই প্রয়াণ হয় অভিনেতার। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

থ্রি ইডিয়টস সিনেমার দৃশ্যে আমির খান ও অখিল মিশ্র। ছবি: সংগৃহীতদুর্ঘটনার সময় মুম্বাইয়ে ছিলেন না অখিলের স্ত্রী সুজান। পরে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। বহু চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অভিনেতাকে।

জানা গেছে, প্রয়াত অখিল মিশ্রর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অন্যান্য সূত্র বলছে, রান্নাঘরে দুর্ঘটনার জেরে নয়, বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার!

প্রসঙ্গত, আমির খান, মাধবন ও শরমান জোশির ‘থ্রি ইডিয়টস’ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অখিল মিশ্র। এর আগে তিনি ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘মেরে দোস্ত পিকচার আভি বাকি হ্যায়’, ‘ওয়েল ডান আব্বা’, ‘গান্ধী মাই ফাদার’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। শুধু তাই-ই নয়, শাহরুখ খানের ‘ডন’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর