ববির নায়ক এসডি রুবেল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

গায়ক থেকে নায়ক রূপে অনেক আগেই আবির্ভূত হয়েছেন এসডি রুবেল। তাঁর অভিনীত প্রথম সিনেমা ছিল ‘এভাবেই ভালোবাসা হয়’। মুক্তির পর বেশ আলোচিত হয়েছিল সেটি। এবার তিনি আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক হিসেবে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে সিনেমাটি। নাম ‘বৃদ্ধাশ্রম’। আর এ সিনেমায় তাঁর নায়িকা হিসেবে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

সিনেমাটি প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘সচেতনতামূলক বার্তা দিতে সিনেমাটির গল্পে সামাজিক অবক্ষয়ের বিষয় তুলে ধরেছি। আশা করছি দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন।’

এদিকে, মুক্তি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন সিনেমাটির নায়ক-নায়িকা। ভক্তদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে নিলেন তাঁরা। ববি বললেন, ‘‘‘বৃদ্ধাশ্রম’ এমনই একটি গল্প, যা আমরা সবাই অনুভব করি। হয়তো-বা এমনই কিছু ফ্যামিলি আছে, যাঁরা এই বিষয়গুলোর মুখোমুখি হন, কিন্তু কিছু বলতে পারে না। কাজটি করতে গিয়ে একটা বিষয় অনুভব করেছি, যাঁরা বাবা-মাকে ছাড়া কিংবা ফ্যামিলির বাইরে থাকতে চায়, আমি আসলে জানি না তাঁরা কী ধরেনর মানুষ? কিছু ব্যাপার আছে, আপনারা যাঁরা সিনেমাটি দেখবেন তাঁরা অবশ্যই অনুভব করবেন। আমি মনে করি, জীবনে পরিবারই প্রথম অগ্রাধিকার। কাজটি করতে গিয়েও এই বিষয়টি অনুভব করেছি।’’

বৃদ্ধাশ্রম সিনেমাটির পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়াএরই মধ্যে ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘নোলক’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অ্যাকশন জেসমিন’সহ বেশকিছু সিনেমায় প্রশংসিত হয়েছেন ববি হক। এবার ‘বৃদ্ধাশ্রম’-এ তিনি হাজির হতে যাচ্ছেন ব্যতিক্রমী হয়ে। এ প্রসঙ্গে এসডি রুবেলের ভাষ্য, ‘‘ববি হককে আপনারা গ্ল্যামারাস ভাবে পেয়েছেন। কিন্তু ‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় এর বাইরে অন্য এক ববি হয়েছেন। এতো সুন্দর অভিনয় তিনি করতে পারেন, সিনেমাটি করতে গিয়ে তাঁকে আমরা নতুনভাবে আবিষ্কার করেছি।’’

এসডি রুবেলের সঙ্গে এটিই ববির প্রথম কাজ। বিষয়টি উল্লেখ করে চিত্রনায়িকা বললেন, ‘রুবেল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। আমরা খুব মজা করে কাজটি করেছি। যদিও কোভিডের আগে এটি শেষ হয়েছিল, বিভিন্ন সময়ে মুক্তি পাচ্ছে পাচ্ছে করেও পিছিয়েছে। এখন সবার কাছে আমার ভালোবাসার আবদার (যাঁরা আমাকে ববি বানিয়েছেন), সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটির ট্রেলার। রুবেল-ববি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন এসডি রুবেল নিজেই।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর