আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটা খুব বড় পাওনা: স্বস্তিকা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০১:৫৫ এএম

ওপার বাংলার মেধাবী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি চুক্তিবদ্ধ হয়েছেন এপার বাংলার রহস্য থ্রিলার চলচ্চিত্র ‘ওয়ান ইলেভেন’-এ। স্বস্তিকা বরাবরই তাঁর চরিত্র ও চলচ্চিত্র নির্বাচনে কঠোর, স্বার্থপর। ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধের সময় তিনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন এই নিয়ে সংক্ষেপে কয়েকটি প্রশ্নের উত্তর দেন।

প্রশ্ন: কেমন আছেন?

স্বস্তিকা মুখার্জি: আমি এখন ভালো আছি। সেপ্টেম্বরের শুরুর দিকে আমার একটা সার্জারি হয়েছিল। তারপর আমি একমাস রেস্ট নিয়েছি, বাড়িতেই ছিলাম। বেডরেস্ট তো আর হয় না, হোমরেস্ট হয়। সো আই অ্যাম গুড নাও। একদম পারফেক্টলি ফাইন।

প্রশ্ন: ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্মতি দেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি?

স্বস্তিকা মুখার্জি: ওপার বাংলায় (এপার বাংলা) কাজ করার ইচ্ছে আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার, আর ঐ একবারই গিয়েছিলাম ঢাকায়, একটা কর্মাশিয়াল ফিল্মের শুটিং করতে। তারপরে বহু পরিচালক-প্রযোজকের সাথে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি সবটা। কামরুল রিফাত, উনি আমার ছবির পরিচালক, উনি ওয়ান ইলেভেনের গল্পটা আমাকে পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি প্রথম গল্পটা পড়েছিলাম। এবং ২০২১ সাল থেকেই কামরুল রিফাত ও ওনার টিম, ওনাদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপণ হয়েছিল। তারপরে আমি স্ক্রিপ্টটা পড়েছি। অনেকগুলো ড্রাফট পড়েছি, চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে অনেকগুলো মিটিং করেছি এবং একরকম মুগ্ধতার তৈরি হয়েছে পুরো গল্প, ওনারা যেভাবে শুটিং করতে চান, পুরো বিষয়টার সঙ্গে। এবং সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া। আর আমি সবসময় এমন চরিত্র করতে চাই, যেগুলো আমি আগে কখনো করিনি। আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট মাইসেলফ। কারণ একই চরিত্র করতে থাকলে দর্শক কেন দেখতে চাইবে, আমাকেই বা কেন দেখতে চাইবে? আমার ছবিই বা কেন দেখতে চাইবে? আর বাংলাদেশের একটা কাজ করব, মনের মতো না হলে হয়তো কাজটা করা হওয়া উঠতো না। এই সিনেমায় কাজ করতে পেরে আসলেই ভালো লাগছে।

 ওপার বাংলার মেধাবী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি: ফেসবুক

প্রশ্ন: এই চলচ্চিত্রটি কি মিস্ট্রি থ্রিলার নাকি পলিটিক্যাল থ্রিলার?

স্বস্তিকা মুখার্জি: আমাদের জীবনটা তো রাজনীতির বাইরে নয় এবং রহস্যের বাইরেও নয়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় না বুঝতে পারি যে আমাদের দিনটা এক্সাক্টলি কীভাবে কাটবে বা কাজের ক্ষেত্রেও, আমার প্রফেশনের ক্ষেত্রেও, শুটিং-এ দুপুরবেলা ঠিক জানি না সন্ধ্যাবেলা সিনগুলো কী রকম যাবে। রহস্য আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই থাকে সর্বদাই এবং সেটা ছবির ক্ষেত্রে হোক বা গল্পের ক্ষেত্রে হোক। না জানাটার মধ্যে একটা আনন্দ আছে, সেজন্য আপনারা যখন ‘ওয়ান ইলেভেন’ ছবিটা বড় পর্দায় দেখবেন কৌতূহল থাকবে এবং আমি মনে করি তখনই বুঝতে পারবেন চলচ্চিত্রটি কি মিস্ট্রি থ্রিলার নাকি পলিটিক্যাল থ্রিলার। আমি আপাতত এইটুকুই বলব যে, সবকিছু মিশে আছে আমাদের জীবনের মতো।

প্রশ্ন: নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘কলা’ তে ধূসর চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন। এবারো কি তেমন কিছু ঘটতে যাচ্ছে?

স্বস্তিকা মুখার্জি: নিঃসন্দেহে। আমি গৎবাঁধা কোনো চরিত্রে কাজ করব না। আর যেসব চরিত্রে আমাকে দর্শক দেখে ফেলেছে, তেমন চরিত্রেও কাজ করব না। কারণ আমি একদম নিজেকে রিপিট করতে চাই না। সবসময় চাই একদম নতুনভাবে আমি দর্শকের সামনে আসব। সেটা নতুন চরিত্র হোক, সাজ-পোশাক হোক, চেহারা হোক। সো ডেফিনেটলি ‘ওয়ান ইলেভেন’-এও আমার চরিত্রটা একদম নতুন। ওরকমভাবে আমাকে দর্শক আগে কখনো দেখেনি। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট।

স্বস্তিকা মুখার্জি। ছবি: ফেসবুক

প্রশ্ন: বলিউডের সিনেমা কিংবা ওয়েব সিরিজে দক্ষ নির্মাতাদের সাথে কাজ করছেন। তবে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্র পরিচালনা করবেন নতুন নির্মাতা কামরুল ইসলাম রিফাত। তাঁর ওপর আস্থা রেখে কতটা নির্ভার বোধ করছেন ?

স্বস্তিকা মুখার্জি: আমার তেইশ বছরের ক্যারিয়ারে মনে হয় আমি সবচেয়ে বেশি নতুন পরিচালক, নতুন প্রযোজকদের সাথে কাজ করেছি। পরিচালকদেরও প্রথম ছবি এবং আমারও তাদের সাথে প্রথম ছবি। এ রকম অনেক পরিচালক আছেন, যাদের প্রথম ছবি আমার সাথে হয়েছে এবং তারপরে বোম্বেতে গিয়েও তারা কাজ করেছে, তখন আমি আবার তাদের সাথে কাজ করেছি। তাই নতুনদের সাথে কাজ করতে কোনো বাধা বোধ করি না। আর দেখুন সব প্রফেশনে সবারই একটা প্রথম দিন থাকে। আমারও ছিল, আমার জীবনেও একটা প্রথমদিন ছিল, একটা প্রথম কাজ ছিল এবং আমি জানি যে নতুনদের সাথে কাজ করতে না চাওয়ার ফ্রাস্টেশনটা কতটা। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে সেটার মধ্য দিয়ে গিয়েছি এবং ঐ ফ্রাস্টেশনের বিরক্তি থেকে মনে হয়, নতুনদের সাথে কাজ করা যেতে পারে। আর কামরুল ইসলাম রিফাত এই ছবিটি নিঃসন্দেহে তার প্রথম কাজ হবে এবং ওনার টিম, অ্যাসোসিয়েট, ডিরেক্টর অ্যাসিসট্যান্ট, এনাদের সঙ্গে প্রচুরবার আমার কথা হচ্ছে, ফোনে যোগাযোগ রয়েছে এবং এতটাই দক্ষতার সাথে ওনারা কাজ করছেন যে, আমার আর ধৈর্য্য থাকছে না। আমার সাথে যখনই কথা হচ্ছে, আমি বলছি যে, আমরা কত তাড়াতাড়ি শুটিংটা শুরু করতে পারব? সো ইয়েহহ.....প্রিপারেশন নেয়া হচ্ছে, চলছে জোর কদমে।

আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

প্রশ্ন: বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন, তাঁর সাথে প্রথমবারের মতো একই চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন, এই ব্যাপারটি আপনাকে কতটা উষ্ণতা যোগাচ্ছে?

স্বস্তিকা মুখার্জি: উষ্ণতা তো যোগাচ্ছেই। আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। আমি ওনাদের, প্রায় অনেকেরই কাজ ফলো করি, ওটিটি প্লাটফর্মে হোক বা এখানে কলকাতায় যে ছবিগুলো রিলিজ করে, সেগুলো দেখার জন্য উদ্বগ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও একটি খুব বড় পাওনা। আর বড় পর্দায় আমাদের একসঙ্গে দেখে আপনাদের মধ্যেও উষ্ণতার সঞ্চার ঘটবে। আফজাল হোসেন তো আছেনই। বাকি যে কলাকুশলীরা আছেন, আমি প্রত্যেকের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তো বটেই, বাট হয় না, মানে.. ভেতর থেকে একটা চাহিদা আছে যে এত বছর ধরে পশ্চিম বাংলায় কাজ করছি, ওপারে গিয়েও কাজ করব। এবার কাজটা দারুণ হবে বলেই আশা করছি।

উল্লেখ্য, হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন শামস। পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর