প্রকাশ্যে দীঘিকে ‘লেট লতিফ’ বললেন শুভ

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম

বাকি মাত্র ২ দিন! তারপরেই সিনেমা হলে আসছে বহুল প্রতীক্ষিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে এটি নির্মাণ করেছেন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির মুক্তি উপলক্ষে ক’দিন ধরেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এদিন সবার সামনেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে ‘লেট লতিফ’ বলে সম্বোধন করেন চিত্রনায়ক আরিফিন শুভ।

সংবাদ সম্মেলনে দেরি করে এসেছিলেন দীঘি। এ সময় মঞ্চে থাকা আরিফিন শুভ জনসম্মুখে তাঁকে ‘লেট লতিফ’ বলে ডাকেন। তিনি বলেন, ‘‘আমাদের মাঝে সবচেয়ে দেরিতে এসেছেন ‘লেট লতিফ’ দীঘি। এখন বক্তব্য রাখবেন।’’ 

বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেণু) ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘‘সিনেমাটি নিয়ে সবাই দীর্ঘদিন ধরে অপরিসীম পরিশ্রম করেছি। তাই ‘মুজিব’ নিয়ে আমরা বেশ আশাবাদী। মুক্তির পর দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পেতে চাই।’’ 

এদিকে, বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে সেই প্রমাণও মিলেছে। উপস্থিত সবাইকে চমকে দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুখস্থ পাঠ করেন তিনি।

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গমাতার ছোটবেলার চরিত্রে রয়েছেন দীঘি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ১ মিনিট ৪৬ মিনিট দৈর্ঘ্যের ট্রেলার। যেখানে দেখা যায়, বঙ্গবন্ধুর কৈশোরকাল থেকে স্বাধীনতা আন্দোলনের দাবিতে উত্তাল এক বাংলাদেশকে। স্বাধীনতা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিবুর রহমান। উঠে এসেছে বায়ান্নোর ভাষা আন্দোলনের চিত্রও। মুজিব বলছেন, ‌‘বাংলা আমাদের মাতৃভাষা নয়, বাংলা আমাদের মা’ কিংবা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর দেশের ১৫৩টি হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে রয়েছেন আরিফিন শুভ ও তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের (৪৫-৬৫ বয়স) ‍চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে অনুষ্ঠানে প্রধান...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
লোডিং...

এলাকার খবর