মেয়ের জন্মদিনে নায়িকা বললেন, ১৫ বছর আগে বিয়ে করেছি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:১৩ পিএম

ঢাকাই সিনেমায় নায়িকা নিঝুম রুবিনা সবশেষ কাজ করেছেন জায়েদ খানের সঙ্গে ‘লিপস্টিক’ ছবিতে। এছাড়াও ফেরদৌস, সাইমন, শিপন মিত্রসহ বেশ কয়েকজন নায়কের বিপরীতে তাঁকে দেখা গেছে। গত ১ যুগে যুক্ত হয়েছেন ডজন খানেক চলচ্চিত্রে। তবে এত দিন পরে জানা গেল তিনি বিবাহিত। আছে কন্যাসন্তানও। 

বিষয়টি নিয়ে গুঞ্জন থাকলেও তিনি সঠিক কোনো তথ্য দেননি আগে। বরাবরই ব্যক্তিগত বিষয় এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। তবে মেয়ের দ্বিতীয় জন্মদিনে সব গুঞ্জনের ইতি টানলেন এই চলচ্চিত্র শিল্পী।  

জায়েদ ও নিঝুম রুবিনা। ছবিটি নিঝুম রুবিনার ফেসবুক থেকে নেওয়া

শনিবার (১৪ অক্টোবর) নিঝুম রুবিনার মেয়ে ম্যারিনা মেরিশ আনাহিতার দুই বছর পূর্ণ হয়েছে। মেয়ের বিশেষ দিনটি ঘটা করে উদযাপন করেছেন এই নায়িকা। জানালেন চলচ্চিত্রে আসার আগেই তিনি বিয়ে পর্ব শেষ করেছেন। সেটা ১৫ বছর আগে। 

মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্বামীসহ হাজির হয়েছিলেন নায়িকা। প্রথমবার স্বামীকে পরিচয় করিয়ে দেন নিঝুম রুবিনা।

পরিচয় পর্বে তিনি বলেন, ‘আমার স্বামীর নাম রাহুল রওশন। তিনি পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা। এসএসসি পাশ করার পরেই আজ থেকে ১৫ বছর আগে আমাদের বিয়ে হয়। প্রফেশনাল ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন আলাদা। সবসময় বলে এসেছি আমি ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে অবশ্যই সাংবাদিকদের জানাব। আজ মেয়ের জন্মদিন, আমাদেরও আনন্দের দিন। তাই এমন আনন্দঘন পরিবেশেই সুখবরটি জানাচ্ছি।’

স্বামীর অবদানের কথাও স্বীকার করেন এই শিল্পী। বলেন, ‘আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবসময় তাঁর সাপোর্ট ছিল। বিয়ের পর ঢাকায় এনে কলেজে ভর্তি করানো, পড়াশোনা থেকে সবকিছু হাতে ধরে শিখিয়েছেন তিনি।’ 

যোগ করে তিনি বলেন, ‘আমিই মনে হয় দেশের শোবিজ তারকাদের মধ্যে সর্বোচ্চ সময় বিয়ের খবর আড়াল করতে পেরেছি। আজ স্বামী ও সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুব আনন্দ লাগছে।’ 

নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোতে।  

বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’। এছাড়া সবশেষ গেল সেপ্টেম্বরে ‘লিপস্টিক’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর