‘মুজিব’ দেখে শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:১৩ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‌‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের পর আগামীকাল ২৭ অক্টোবর এটি মুক্তি পেতে যাচ্ছে ভারতে। এ উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন হয়।

এতে হাজির হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে এ প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এছাড়া শ্যাম বেনেগাল ও আরিফিন শুভ ছাড়াও উপস্থিত ছিলেন বিএফডিসির কর্মকর্তারা। এসেছিলেন ছবির সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।

এ সময় ঢালিউড নায়ক আরিফিন শুভর প্রশংসা করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিশেষ প্রদর্শনীর পর শ্যাম বেনেগাল বলেন, ‌‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব-কন্যা ছবিটি পছন্দ করেছেন।’

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি।

 এ সিনেমায় অন্যান্য চরিত্রে আছেন নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবুসহ শতাধিক শিল্পী।

পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা 'ঠিকানা বাংলাদেশ'। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি এবার মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে...
প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
দেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও প্রিমিয়ার শোতে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর