শুটিং করতে গিয়ে সাপের কামড় খেলেন ওমর সানী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১২:৫৩ পিএম

প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’র শুটিং চলছে বান্দরবনের পাহাড়ি এলাকায়। এতে অংশ নেন চিত্রনায়ক ওমর সানীও। সেখানেই ঘটে অঘটন। শুটিং চলাকালীন হঠাৎ পাহাড়ি একটি সাপ কামড়ে দেয় ওমর সানীর পায়ে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই অভিনেতাকে। এরপর নেওয়া হয় চিকিৎসকের কাছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। আজ সোমবার সকালেই ঢাকার পৌঁছেন সানী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। 

তিনি বললেন, ‘গতকাল আমরা শুটিং করছিলাম পাহাড়ি একটি এলাকায়। সেখানে কিছুটা জঙ্গলও ছিল। শুটিং চলাকালীন হঠাৎ সবুজ রঙের একটি সাপ সানীর পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই। আজ সকালে সানী ঢাকায় ফিরে গেছে। বর্তমানে সে সুস্থ আছে।’

সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানীও। তিনি বললেন, ‘আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এখন আমি ঢাকায়।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনা পরবর্তী সময়ের একটি ভিডিও শেয়ার করেছেন ইকবাল। যেখানে দেখা যায়, পায়ে কাপড় বেঁধে বসে আছেন ওমর সানী। দেখে মনে হচ্ছে, কিছুটা অসুস্থ বোধ করছেন এই অভিনেতা।

উল্লেখ্য, ওমর সানী ছাড়াও ‘ডেডবডি’ সিনেমায় অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ অনেকে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর