একসঙ্গে পর্দায় আসছে সালমান শাহ’র দুই ছবি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম

বাংলা চলচ্চিত্রের অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। অভিনয়ে এখনও ঘুরেফিরেই উঠে আসে তাঁর কথা। মৃত্যুর দুই দশকের বেশি সময়েও সালমান শাহর শূন্যতা পূরণ হয়নি। এদিকে, এ নায়কের সর্বাধিক ছবিতে জুটি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শাবনূর। আজও সিনেপ্রেমীদের কাছে চর্চিত তাঁরা। এ হিসেবেই সালমান শাহ ভক্তরা আয়োজন করেছে এই জুটির জনপ্রিয় দুটি সিনেমার প্রদর্শনী।  

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে দেখানো হবে সালমান শাহ-শাবনূর অভিনীত চলচ্চিত্র ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’। এক বিবৃতিতে টিম সালমান শাহর তরফে বলা হয়, ‘প্রিয় তারকা অভিনীত দর্শকনন্দিত এই চলচ্চিত্র দুটি বড়পর্দায় দেখার এমন সুযোগ সবসময় আসবে না। এই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী দর্শক যারা বড়পর্দায় সালমান শাহ অভিনীত কোনো চলচ্চিত্র দেখেননি, কিন্তু দেখার আগ্রহ আছে, তাঁরা চাইলে এই সুযোগে ঝকঝকে প্রিন্ট দেখে নিতে পারেন।’

জনপ্রিয় এই দুটি সিনেমা দেখানো হবে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে। ছবি: টিম সালমান শাহ

জানা গেছে, জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এ ছাড়া মহম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ প্রদর্শিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। 

এদিকে, চলচ্চিত্র দুটি উপভোগ করার জন্য কোনো টিকিট কাটতে হবে না। সালমান শাহ ভক্তদের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনী সকল দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন অমর নায়কের অসাধারণ এই দুটি চলচ্চিত্র।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর