স্টার সিনেপ্লেক্সে ‌‘আজব ছেলে’

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০১:১০ পিএম

আজ শুক্রবার মুক্তি পেল শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘আজব ছেলে’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুর সনি স্কয়ারে দেখা যাচ্ছে এটি। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন এর পরিচালক মানিক মানবিক।

শুরুর দিকে সিনেমাটির নাম ছিল ‘ছেলেটি অদ্ভূত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আজব ছেলে’। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ। মুহম্মদ জাফর ইকবালের সাহিত্য অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা মানিক মানবিক বললেন, ‘কাজটি আমরা সবাই হৃদয় দিয়ে করেছি। ২০২২ সালে সেন্সর থেকে কোনো কর্তন ছাড়াই আমাদের ছাড়পত্র দেওয়া হয়। আশা করছি, দর্শকদের একটি মানবিক গল্প উপহার দিতে পারব। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।’

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। স্টার সিনেপ্লেক্সে আজ দুপুর ২টার শোতে উপস্থিত থাকার কথা রয়েছে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের।

অথৈ-রিদওয়ান ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, ফকির বিপ্লবকে, মনিরুজ্জামান ফিরোজ, সানজিদা লতা, স্বর্ণ সাহা, শহিদুল শামীম। সিনেমার সংগীত পরিচালক হিসেবে আছেন সানী জুবায়ের।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর