ফিলিস্তিন প্রসঙ্গে জয়া: আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন?

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম

ইসরায়েল ও হামাস যুদ্ধে বিধ্বস্ত গাজা নগর। মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে  শহরটি। গত কয়েকদিনের যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মৃত্যের সংখ্যাটা ১২ হাজারের ওপরে। তার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হাসপাতাল, স্কুল, মসজিদ বা অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না। 

মানবিক পরিস্থিতিতে সবসময়ই সরব থেকেছেন অভিনেত্রী জয়া আহসান। এবারও মুখ খুললেন তিনি। ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘রোজ রোজ ফিলিস্তিনের ছবি দেখছি নানা গণমাধ্যমে। নির্বিচারে বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর। আক্রমণ চলছে হাসপাতালেও! একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ। এরমধ্যে মারা গেছে চার হাজারেরও বেশি শিশু।’

এসব দেখে জয়ার মনটা ভেঙে রয়েছে। তার ভাষায়, ‘ভাঙা মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি ঠিকই। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কার অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ-অপরাধও লাগে। আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি। তাদের অসহায়তা দেখে গলাটা বুজে আসে বার বার।’

দাবিও জানিয়েছেন জয়া। লিখেছেন, ‘এই হত্যাকাণ্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? এটা কি খুব বড় প্রত্যাশা?’

এদিকে, ভারতের গোয়ায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৪তম আসর। ২০ নভেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হবে ২৮ নভেম্বর। উৎসবে জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলো হলো—হিন্দি ভাষার ‘কড়ক সিং’, ইরানি ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’।

 

অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী)...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে উত্তাপ যেমন রাজনৈতিক অঙ্গনে, তেমনি প্রস্তুত শোবিজ তারকারাও। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার অপেক্ষায় তারা।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর