ঈদে ‘তুফান’ আসছে, ঘোষণা দিলেন শাকিব 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ পিএম

রোজার ঈদে পর্দায় শাকিব খান আসবেন ‘রাজকুমার’র ভূমিকায় আর কোরবানির ঈদে তিনি আসছেন ‘তুফান’ হয়ে। রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণাটা ঢালিউডের এ শীর্ষ নায়ক দিলেন আজ (১১ ডিসেম্বর)।

চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস বড় ক্যানভাসে নির্মাণ করছে এটি।

তুফান’র পোস্টার। ছবি: টিম তুফানআজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত মহরতে এটি নিয়ে কথা বলেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, পরিচালক রাফী ও চিত্রনায়ক শাকিব খান।

শাকিব বলেন, ‘‘দুই বাংলার ও তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে এমন কাজে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আশা করি, ঈদুল আজহায় দর্শকরা এই ধরনের ‘তুফান’ খুব উপভোগ করবেন। আসলে সবাই মিলে কাজ না করলে বাংলা সিনেমাকে নিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। তাই আমরা সবাই এবার একসঙ্গে হয়েছি, বাংলা সিনেমাকে যেন একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। দেখবেন বলিউড ও দক্ষিণের শিল্পীরা এখন একসঙ্গে কাজ করছে। আমাদের বাংলা ছবির ক্ষেত্রেও তেমনই হওয়া সময়ের দাবি। কবে আমার একটা সিনেমা ১০০ কোটির ক্লাবে যাবে, সেদিকেই তাকিয়ে আছি।’’

রায়হান রাফী বলেন, ‘‘'সুড়ঙ্গ’ ছবি যখন ব্লকবাস্টার হলো তখন চরকি ও আলফা আইকে বলি যে আমার স্বপ্নটা এখন আরেকটু বড় হয়েছে। তখন তারা জানালেন এর চেয়েও বড় স্বপ্ন নিয়ে পরিকল্পনা তাদের। এই ধারাবাহিকতায়ই এই সিনেমা। আমার সঙ্গে যেহেতু একজন সুপারস্টার ও কলকাতা-ঢাকার শীর্ষ প্রযোজনা হাউজগুলো রয়েছে, তাই এমন একটা সিনেমা বানাতে চাই যা হবে বাংলা চলচ্চিত্রে ইতিহাস।'' 

এক ফ্রেমে তুফান টিম। ছবি: রাব্বানী রাব্বিঅন্যদিকে, রোজার ঈদে ছবি ‘রাজকুমার’র বাংলাদেশে শুটিং শুরু হচ্ছে আগামীকাল। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ছবিতে নায়িকা আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর