ঈদে আসছে শাবনূরের নতুন ছবি, বিপরীতে মাহফুজ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নব্বই দশকের শীর্ষ নায়িকা শাবনূর। আর আজ (১৭ ডিসেম্বর) তাঁর জন্মদিনে দিলেন নতুন খবর। ঈদে আসবে তাঁর নতুন চলচ্চিত্র।

এদিকে প্রায় তিন বছর পর অনেকটা চুপিসারেই দেশে ফিরেছেন অসংখ্য কালজয়ী ছবির এই তারকা। শাবনূরের জন্মদিন (১৭ ডিসেম্বর)-এ তার দেশে ফেরার খবরটি প্রকাশ্যে আসে। জানা যায়, অভিনেত্রীর হাতে কিছু কাজ জমে আছে। সেগুলো শেষ করতে নিরিবিলি ঢাকায় এসেছেন, শেষ করে আবার ফিরে যাবেন অস্ট্রেলিয়ার প্রবাস জীবনে।

শাবনূর বললেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’

নির্দিষ্ট করে না বললেও জানা যায়, শিগগিরই একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। শোনা যাচ্ছে, ‘মাতাল হাওয়া’ অথবা ‘সখা’ নামের ছবিতে তাঁর বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে তাদের চলচ্চিত্রের পর্দায় দেখা যেতে পারে।

২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। শোনা যাচ্ছে, বিরতির পর অভিনয়ে ফিরবেন শাবনূর।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর