শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ: কোর্টনি কফি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ এএম

‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে প্রথমবার বাংলাদেশে আসেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এতে তিনি জুটি বেঁধেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। ঢাকায় অবস্থান করে কয়েকদিনের শুটিং শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান এই নায়িকা।

এক ভিডিও বার্তায় অভিনেত্রী তাঁর বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা জানান। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ। তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি দারুণ। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহৎ জনসংখ্যা ও তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে।’

সিনেমাটির জন্য কয়েক মাসের প্রস্তুতিতে বাংলা ভাষা শিখেছেন কোর্টনি কফি। এরপর অংশ নেন শুটিংয়ে। ‘রাজকুমার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি ও হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়।এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করছি।’

কোর্টনি কফি জানান, বাংলাদেশে এসে তাঁর ফুচকা, মিষ্টি, রসগোল্লা, মাছ—এসব বেশ ভালো লেগেছে। দেশে ফিরে যাবার সময় নিউমার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে গেছেন। সেইসঙ্গে এও জানান, বড় দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গভবনে কোর্টনি কফি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ সময় শাকিব খান প্রসঙ্গে কফি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের জন্য টম ক্রুজ। টম ক্রুজের মতোই জনপ্রিয় সে। শাকিব খুবই প্রফেশনাল, কাজে মনোযোগী, সহশিল্পী হিসেবে একেবারে পারফেক্ট এবং শুটিংয়ে সে খুবই মজার মানুষ ছিল। তার সঙ্গে পুরো কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল।’

প্রসঙ্গত, আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকার পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর