
চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন রাজনীতিক। নানা ধকল পাশ কাটিয়ে তিনি এখন ভোটের ক্লাইমেক্সে। দিন কয়েক বাদেই বোঝা যাবে তিনি ভোটারদের মন জয় করতে পরেছেন কিনা, হতে পারলেন কিনা তাঁদের প্রতিনিধি!
তবে এ নায়িকা যে আরও অনেকের মন জয় করেছেন তার প্রমাণ দেখা গেল এবার। অন্য এলাকার ভোটারও এসে চালাচ্ছেন তাঁর প্রচার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
গত পরশু (২৫ ডিসেম্বর) দেখা যায়, পার্শ্ববর্তী জেলা নাটোরের কিছু যুবক মাহির পোস্টার হাতে প্রচার চালাচ্ছেন। তাঁদের মধ্যে একজন মাহমুদুর রহমান। যিনি নাটোরের সিংড়া উপজেলার তৃণমূল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
তিনি বলেন, ‘খালাতো বনের বিয়ে হয়েছে পাশের এলাকায়। সেখানে গিয়েই ভাবলাম, প্রচার চালাই। মাইকওয়ালার কাছ থেকে কিছু মাহির ট্রাক মার্কার পোস্টার নিয়ে এটা করেছিলাম।’
এদিকে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মাহিয়া মাহি জানিয়েছেন, রাজনীতিতে পুরোদমে যুক্ত থাকতে চান তিনি। এদিন গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহি বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! আমার বাসা মণ্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’


বিয়ে করলেন ‘আমার বন্ধু রাশেদ’ ছবির নায়ক
