শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে ফারুকী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম

সোমবার (২২ জানুয়ারি) স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এখনও চিকিৎসাধীন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে সর্বদা ফারুকীর পাশে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অসুস্থতার খবরটি প্রথমে তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলে। এবার নির্মাতার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন। কিন্তু কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত করেননি চিকিৎসকরা।

গণমাধ্যমে তিশা বললেন, ‘এখন অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারব।’

প্রসঙ্গত, ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন ফারুকী-তিশা। তাঁদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। নাম ইলহাম নুসরাত ফারুকী।

এদিকে, ফারুকী নির্মিত চলচ্চিত্রের মধ্যে ‌‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুব’ উল্লেখযোগ্য। সবশেষ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এ নির্মাতার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর