অনেকেই আমাকে বলতেন বাংলার জেমস বন্ড: অনন্ত জলিল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন তাকে ঘিরে প্রায় চার শতাধিক বই লিখেছেন। চলচ্চিত্রের পর্দায়ও এসেছে কালজয়ী চরিত্রটি। ১৯৭৪ সালে সর্বপ্রথম মাসুদ রানা হয়ে দর্শকের সামনে হাজির হন চিত্রনায়ক সোহেল রানা। এরপর গত বছর এবিএম সুমনকে এই চরিত্রে দেখা গেছে ‘এমআর-৯’ ছবিতে। এবার নতুন সিনেমায় মাসুদ রানাকে নিয়ে হাজির হতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। 

সিনেমাটির নাম ‘চিতা’। এটি নির্মিত হচ্ছে কাজী আনোয়ার হোসেনের ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে। আর এতে মাসুদ রানা হতে যাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মহরতের মাধ্যমে এই ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া।

অনেক দিন ধরেই এই চরিত্রে কাজের স্বপ্ন ছিল বলে জানান অনন্ত জলিল। তিনি বলেন, ‌‌‘‘মাসুদ রানা সিরিজে কাজ করা আমার নিজেরও স্বপ্ন ছিল। দেশে যখন থেকে কাজ করি, অনেকেই আমাকে বলতেন বাংলার জেমস বন্ড। এই যে চিতা ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রায় নাইন্টি ফাইভ পারসেন্ট কমেন্ট আমাকে নিয়ে করেছে।’’

বর্ষা ও অনন্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাসুদ রানাকে নিয়ে নির্মিতব্য এ সিনেমা পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এর আগে তাঁর পরিচালনায় নির্মাণাধীন ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে কাজ করেছেন অনন্ত। নির্মাতা প্রসঙ্গে তিনি বললেন, ‘আমি একজন ভাগ্যবান মানুষ যে, চিতা ছবিতে ওপার বাংলার সুপারহিট ছবির নির্মাতা রাজীব ভাইয়ের সঙ্গে আবার কাজ করতে পারব।’

এ ছবিতে অনন্তর সঙ্গে বরাবরের মতো জুটি বাঁধতে যাচ্ছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। অভিনয়ে আরও রয়েছেন আলিশা, সাঞ্জু জন, সীমান্ত, নাদের চৌধুরী প্রমুখ। আগামী এপ্রিল-মে নাগাদ ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর