শাকিবের যে লুক নিয়ে হচ্ছে কথা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খানের নতুন ছবি ‘রাজকুমার’। পুরোদমে চলছে এর শুটিং। ‘প্রিয়তমা’ সফলতার ধারাবাহিকতায় সুপারস্টারকে নিয়ে এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট বানিয়ে এই সিনেমার একটি গানের দৃশ্যধারণ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যেও এসেছে তারই কিছু স্থিরচিত্র, যা নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর হয়েছেন শাকিবিয়ানরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হয় শাকিবের আসন্ন এই ছবির টাইটেল গানের শুটিং। টানা দুইদিন ধরে এই দৃশ্যধারণ হয়েছে। এতে শাকিবের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত স্থিরচিত্রে শাকিবকে দেখা গেছে—চোখে সানগ্লাস, গলায় লকেটে। পায়ে তাঁর স্টাইলিশ ব্ল্যাক সু। শরীরজুড়ে নীল, কমলা, গোলাপী ও সবুজ রঙের সমারোহ। তবে এই কস্টিউমে শাকিবের লুক প্রকাশ্যে আসতেই অভিমত জানাতে মেতে উঠেন শাকিবিয়ানরা। তাঁদের কারও মতে সুপারস্টারকে এই লুক একেবারেই ভালো লাগছে না, আবার অনেকে এতে নতুন কিছুও খুঁজে পেয়েছেন।

এক ভক্ত লিখেছেন, ‘শাকিব খানের এই লুক দেখে প্রায় সব শাকিবিয়ানদের মধ্যে হতাশা ফুটে উঠেছে, ২০২৪ সালে এসে এই প্যান্ট, ক্লিন সেভ; এখন পর্যন্ত রাজকুমার সিনেমার নতুন লুক দেখলাম না। হিমেল আশরাফ ভাই প্রিয়তমা সিনেমার মতো লুকে একটু পরিবর্তন চাই।’

কেউ বলছেন, ‘এই গানে নায়িকা থাকবে নাকি!’

মেলার পটভূমিতে দৃশ্যায়িত গানটির শুটিংয়ে শাকিব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, কেউ কেউ আবার প্রশংসাও করেছেন। বলেছেন, ‘রাজকুমার সিনেমার টাইটেল গানের একটা ড্রেস নিয়ে কিছু পাবলিক যে হারে সমালোচনা করছেন, মনে হয় শাকিব খানই পৃথিবীর প্রথম ব্যক্তি যার সিনেমায় এই ড্রেস ব্যবহার হয়েছে। আর একটা ড্রেস দিয়েই তো পুরো গান চালিয়ে দেয়নি। ভিন্ন ভিন্ন স্টাইলের ড্রেস থাকবে। পার্টি সং বলে কথা!’

অন্য একজন লিখেছেন, ‌‘বস এত বছর বয়সে এসেও যেই লুক, সেটা সত্যিই অন্য লেভেলের।’

মূলত রাজকুমার-লুক নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতে উঠেছেন শাকিবিয়ানরা। তবে এর মধ্যে ‘ভালো লাগেনি’র পাল্লাই ভারী!  

প্রসঙ্গত, শুটিং হওয়া এ গানের কথাগুলো এমন—‘স্বপন দেশের স্বপন নয়রে/ এটাই জন্মভূমি আমার/ মনের দেশে সবাই রাজা/ আমি একাই রাজকুমার’। লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমিতে দৃশ্য ধারিত এই গানের নৃত্য পরিচালনা করেছেন ভারতের অশোক রাজা। এর আগেও তিনি শাকিবের বিভিন্ন সিনেমায় কোরিওগ্রাফি করেছেন।

গত ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে অ্যাকশন দৃশ্যে কিছু শুটিং হয়। এবার শুটিং হবে আমেরিকায়। আগামীকাল ২ ফেব্রুয়ারি রাতে শাকিব খানসহ পুরো ইউনিট নিউইয়র্কে উড়াল দেবেন। সিনেমাটির বাকি অংশের শুটিং সেখানেই হবে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর