আবারও ফিরছে ‘আয়নাবাজি’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৩ পিএম

বছর আটেক আগে মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’। যেখানে আয়না চরিত্রটি তুমুল আলোচনার জন্ম দেয়। ছবিটি নিয়ে দক্ষিণ ভারতেও হয় রিমেক।

আলোচিত এ সিনেমা এবার আসছে অনলাইনে। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে সিনেমাটি দেখা যাবে বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

হইচই বাংলাদেশ পেজ থেকেও এ খবর দেওয়া হয়েছে। তারা জানায়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হইচইয়ে দেখা যাবে এটি। 

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আয়নাবাজি’ ছবি। এরপর বাকিটা ইতিহাস। দারুণ জনপ্রিয় হওয়ার পাশাপাশি দেশে ও বিদেশে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় ছবিটি।  সিনেমাটিতে শরাফত করিম আয়না চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেন চঞ্চল চৌধুরী।

এতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার পাশাপাশি ওই বছর ‘আয়নাবাজি’ বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

মুক্তির আগে থেকেই দেশে ও বিদেশে আলোচিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে, ইউরোপিয়ান প্রিমিয়ার হয় ম্যানহাইম-হাইডেলর্বাগে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

‘আয়নাবাজি’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, জামিল হোসেন প্রমুখ।

সিনেমাটির কাহিনি লিখেছেন গাউসুল আলম শাওন এবং যৌথভাবে চিত্রনাট্য করেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর