ভারতে বাংলাদেশি ছবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চান শাকিব

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৫ পিএম

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড কিং শাকিব খান। সেখানকার নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে তাঁর ‘রাজকুমার’ চলচ্চিত্রের বাকি শুটিং। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টে শিরোনাম—‘‘ডিয়ার ইন্ডিয়া, বাংলাদেশ’স এসআরকে ইজ কামিং টু ইউ. উইথ মুভিজ অ্যান্ড স্কিনকেয়ার।’’ অর্থাৎ—‘প্রিয় ভারত, সিনেমা ও স্কিনকেয়ার নিয়ে বাংলাদেশের এসআরকে তোমার কাছে আসছে।’ ওই প্রতিবেদনে শাকিবকে বাংলাদেশের ‘শাহরুখ খান’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ বলেছিলেন, ‘শাকিব খান আমাদের দেশের বাংলা চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’ দ্য প্রিন্ট যেন সেই কথাই মনে করিয়ে দিলো আরও একবার। শাকিবের কথার সূত্র ধরে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘‘এই বছর তিনি নতুন দুই ভূমিকায় আবির্ভূত হয়েছেন—ব্যবসায়ী ও কূটনীতিক। তাঁকে হেলথ অ্যান্ড বিউটি ব্র্যান্ড রিমার্ক ও কসমেটিকস ব্র্যান্ড হারল্যানের ডিরেক্টর মনোনীত করা হয়েছে। এ ছাড়া তিনি ভারতে বাংলাদেশি সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চান। বলিউড জয় করতে খানের বাহন প্যান-ইন্ডিয়ান ফিল্ম ‘দরদ’ প্রস্তুত হচ্ছে—যা বাংলা, হিন্দি, তামিল ও মালায়লাম ভাষায় মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।’’    

তবে শাকিবের ব্যবসায়ী পরিচয় নতুন কিছু নয়। এর আগে এসকে ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনায় যুক্ত ছিলেন তিনি।    
  
গত ২০ জানুয়ারি ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে প্রসাধনী ব্যবসার জগতে প্রবেশের ঘোষণা দেন শাকিব। এই ব্যবসায়িক উদ্যোগকে তিনি জনসেবা হিসেবে দেখছেন। যুদ্ধ ঘোষণা করেছেন ভেজাল পণ্যের বিরুদ্ধে। দ্য প্রিন্টকে শাকিব বললেন, ‌‘আমার নতুন ব্যবসায়িক উদ্যোগে একটি নৈতিকতা জড়িত। যেসব ভেজাল পণ্য ত্বকের ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে তার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া। আমি জনগণকে এই বিপদ থেকে রক্ষা করতে চাই।’

প্রসাধনী পণ্যের ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশকে একটি স্বাভাবিক বিষয় হিসেবে উল্লেখ করে কিং খান বলেন, ‘স্কিনকেয়ার ব্যবসাটি একজন অভিনেতা হিসেবে আমি যে কাজ করি তার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আমরা অভিনেতাদের ত্বকের যত্ন নিতে হবে।’

শাকিব খান। ছবি: সংগৃহীত

পাশাপাশি শাকিব তাঁর আরেকটি ইচ্ছের কথাও জানান। পোশাকশিল্প যেমন বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে, তেমনি প্রসাধন শিল্পকেও তাঁর তারকা শক্তিকে কাজে লাগিয়ে দেশের সমার্থক করে তুলতে চান তিনি।

প্রসঙ্গত, এই মুহূর্তে শাকিবের হাতে রয়েছে তিনটি সিনেমার কাজ। তা হলো—রাজকুমার, দরদ ও তুফান। প্রথমটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। পরিচালনা করছেন হিমেল আশরাফ। চলতি বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে, দরদ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। নির্মাণ করছেন অনন্য মামুন। ভারতীয় অংশের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এখন বাকি শুটিং বাংলাদেশে শুরুর অপেক্ষায় রয়েছে। এ ছাড়া রায়হান রাফীর পরিচালনায় শাকিবকে নিয়ে নির্মিত হচ্ছে তুফান।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর