বুবলীকে কী বললেন রুনা লায়লা?

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

চিত্রনায়িকা শবনম বুবলী প্রসঙ্গে মন্তব্য করেছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন তাঁরা। 

জানা গেছে, একটি সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। একই অনুষ্ঠানে অতিথি হিসেবে বুবলীও উপস্থিত ছিলেন। সেখানেই নায়িকাকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি তাঁর সঙ্গে কথাও বলেন গানের পাখি।

আলাপচারিতার বুবলীকে উদ্দেশ্য করে রুনা বলেন, ‌‘মোবাইলে প্রায়ই তোমার কিছু কাজ চোখের সামনে চলে আসে। সেগুলো বেশ আগ্রহ নিয়েই দেখি। বেশ সুন্দর তোমার অভিনয়। অভিনয়ে তুমি অনেক ভালো করছো।’
 
তিনি আরও বলেন, ‘দোয়া করি তুমি আরও ভালো কর, আরও বড় হও।’
 
রুনার কাছ থেকে এমন ইতিবাচক মন্তব্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে বুবলী বলেন, ‘তিনি আমাকে চেনেন, আমার অভিনয় দেখেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’

সবশেষ শবনম বুবলীকে বড় পর্দায় দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। এদিকে, তিনি সম্প্রতি পা রেখেছেন টলিউডে। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় সেখানে ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি ছবিতে দেখা যাবে তাঁকে। এতে তাঁর সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর